1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উন্নয়ন ও মানবিক সেবায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান ! উন্নয়ন ও মানবিক সেবায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান ! বরিশালে প্রবাসীকে অপহরণ ও মারধর, মুক্তিপণ দাবি, থানায় এজাহার, আটক ১ বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে তারুণ্যের উৎসব উপলক্ষে আন্তঃ টেকনোলজি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন বরিশালে ওয়ালটন প্লাজার কিস্তি গ্রাহক ও এক পরিবারকে বিশেষ আর্থিক সহায়তা প্রদান শিক্ষা ব্যবস্থার গতিশীলতায় কর্মদক্ষতা প্রশিক্ষণ অপরিহার্য- বরিশাল বোর্ড চেয়ারম্যান বরিশালে জমি বিরোধে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ, আহত- ২ শেবাচিমে ভর্তি-থানায় এজাহার ‘We Can Change’ (WCC) হতে পারে ঝালকাঠিতে নতুন সূর্যোদয়- অধ্যাপক ডা. এস. এম. খালিদ মাহমুদ শাকিল রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা প্রচারণার শিকার কৃষকদল নেতা রুবেল হাওলাদার ! বাউফলের কুখ্যাত সন্ত্রাসী হত্যা, ধর্ষণ, চাঁদাবাজীসহ একাধিক মামলার আসামি ‘চোরা মামুন’ ডিবির খাঁচায় বন্দি

বরিশাল শিক্ষাবোর্ড চেয়ারম্যানসহ দুইজনের আইডি হ্যাকড, থানায় জিডি

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১২০ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক

বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যানসহ দুইজনের হোয়াটসঅ্যাপ আইডি হ্যাকড হয়েছে। গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরী করেছেন শিক্ষা বোর্ডের উপ-সচিব আ: রহমান মিঞ্চা।

সাধারণ ডায়েরীতে তিনি উল্লেখ করেন,  সকাল সাড়ে ১০ টায় ০১৯৭৭-৮২১১৮১ নম্বর থেকে আমার ০১৭২০৫২৬০৫৪ নম্বরে কল করে মাসুম নামের পুলিশের এক এসআই পরিচয়দানকারী বলেন, আমি অসাবধানতা বশত পুলিশের হোয়াটসঅ্যাপ গ্রুপে এড হয়েছি। এরপর তিনি আমাকে ঐ গ্রুপ থেকে বের হওয়ার জন্য কিছু ডাটা ইনপুট দিতে বলেন । আমি সরল বিশ্বাসে তার কথায় ডাটা ইনপুট দেই।  এরপর থেকেই আমার হোয়াটস অ্যাপ নম্বর থেকে আমার সেইভ করা বিভিন্ন পরিচিত লোকজনের কাছে ম্যাসেজ প্রদান করে , “আর্জেন্ট ১৫ হাজার টাকা লাগবে।  এখন এই নম্বারে টাকা পাঠাইয়া দিয়েন ০১৮২৯৯৯০৩৮৭=১৫,০০০ বিকাশ পার্সোনাল।

এতে আমি বুঝতে পারি,  আমার হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক হয়েছে। একইভাবে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুস আলী সিদ্দিকী মহোদয়ের মোবাইল নম্বর-০১৭১১৫৪৬৯৫৩ এ ০১৯৭৭-৮২১১৮১ নম্বর থেকে কল করে তার নম্বর হ্যাক করে ও তার পরিচিত ব্যক্তিদের হোয়াটসঅ্যাপ নম্বরে ম্যাসেজ দিয়ে আর্জেন্ট ১৫ হাজার টাকা লাগবে জানিয়ে বিকাশ নম্বর-০১৮২৯৯৯০৩১১ পার্সোনাল পাঠাতে বলে।

আমাদের শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন এর ০১৭১২১৭৪৬৬৯ নম্বরে ম্যাসেজ গেলে সে  বিষয়টি আমাকে ও শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মহোদয়কে অবহিত করেন। এতে আমরা নিশ্চিত হই, আমার নম্বর ও চেয়ারম্যান মহোদয়ের মোবাইল নম্বর হ্যাকাররা হ্যাক করে বিভিন্ন লোকজনদের কাছে বিকাশের মাধ্যমে টাকা চাচ্ছে । এ ঘটনায় নিরাপত্তার জন্য থানায় ডায়েরী করেন উপসচিব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ