1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উন্নয়ন ও মানবিক সেবায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান ! উন্নয়ন ও মানবিক সেবায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান ! বরিশালে প্রবাসীকে অপহরণ ও মারধর, মুক্তিপণ দাবি, থানায় এজাহার, আটক ১ বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে তারুণ্যের উৎসব উপলক্ষে আন্তঃ টেকনোলজি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন বরিশালে ওয়ালটন প্লাজার কিস্তি গ্রাহক ও এক পরিবারকে বিশেষ আর্থিক সহায়তা প্রদান শিক্ষা ব্যবস্থার গতিশীলতায় কর্মদক্ষতা প্রশিক্ষণ অপরিহার্য- বরিশাল বোর্ড চেয়ারম্যান বরিশালে জমি বিরোধে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ, আহত- ২ শেবাচিমে ভর্তি-থানায় এজাহার ‘We Can Change’ (WCC) হতে পারে ঝালকাঠিতে নতুন সূর্যোদয়- অধ্যাপক ডা. এস. এম. খালিদ মাহমুদ শাকিল রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা প্রচারণার শিকার কৃষকদল নেতা রুবেল হাওলাদার ! বাউফলের কুখ্যাত সন্ত্রাসী হত্যা, ধর্ষণ, চাঁদাবাজীসহ একাধিক মামলার আসামি ‘চোরা মামুন’ ডিবির খাঁচায় বন্দি

যৌনপল্লীতে ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা

  • প্রকাশিত : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১১০ 0 সংবাদ টি পড়েছেন
রাজবাড়ীতে ফারুক সরদার (২৮) নামে এক ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা ক‌রে‌ছে দুবৃর্ত্তরা। শ‌নিবার (১২ অক্টোবর) রাত ১১টার দিকে গোয়ালন্দ উপ‌জেলার দৌলতদিয়া যৌনপল্লী এলাকায় এ ঘটনা ঘটে ব‌লে জানান রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব।

নিহত ফারুক সরদার (২৬) দৌলতদিয়া ইউ‌নিয়‌নের সোহরাব মণ্ডল পাড়ার পল্লী চিকিৎসক শহিদ ডাক্তারের ছেলে।

স্থানীয়দের বরাতে অতিরিক্ত পুলিশ সুপার শরীফ জানান, ফারুক সরদার ছাত্রদলের কর্মী ছিলেন। রাতে দৌলতদিয়া যৌনপল্লী এলাকাতে প্রতিপক্ষের কয়েকজনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুবৃর্ত্তরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে জখম ক‌রে পা‌লি‌য়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহত ফারুকের ভাই মনিরুজ্জামান জানান, দুর্গাপূজা উপলক্ষে পূজা শুরুর দিন থেকে দৌলতদিয়া রেলস্টেশনের পাশে মেলা বসেছে। ওই মেলায় জুয়ার আসর বসায় স্থানীয় রিপন ও তার সহযোগীরা। মেলার বিভিন্ন দোকান থেকে প্রতিদিন চাঁদাও তুলছিল তারা। তাদের জুয়ার আসর বসানোর ও চাঁদাবাজির প্রতিবাদ করে আসছিল ফারুক।

অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, ফুটবল টুর্নামেন্টের চাঁদা তোলাকে কেন্দ্র করে দুই প‌ক্ষের আধিপত্য বিস্তারের জন‌্য এই হত‌্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথ‌মিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ