1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উন্নয়ন ও মানবিক সেবায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান ! উন্নয়ন ও মানবিক সেবায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান ! বরিশালে প্রবাসীকে অপহরণ ও মারধর, মুক্তিপণ দাবি, থানায় এজাহার, আটক ১ বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে তারুণ্যের উৎসব উপলক্ষে আন্তঃ টেকনোলজি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন বরিশালে ওয়ালটন প্লাজার কিস্তি গ্রাহক ও এক পরিবারকে বিশেষ আর্থিক সহায়তা প্রদান শিক্ষা ব্যবস্থার গতিশীলতায় কর্মদক্ষতা প্রশিক্ষণ অপরিহার্য- বরিশাল বোর্ড চেয়ারম্যান বরিশালে জমি বিরোধে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ, আহত- ২ শেবাচিমে ভর্তি-থানায় এজাহার ‘We Can Change’ (WCC) হতে পারে ঝালকাঠিতে নতুন সূর্যোদয়- অধ্যাপক ডা. এস. এম. খালিদ মাহমুদ শাকিল রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা প্রচারণার শিকার কৃষকদল নেতা রুবেল হাওলাদার ! বাউফলের কুখ্যাত সন্ত্রাসী হত্যা, ধর্ষণ, চাঁদাবাজীসহ একাধিক মামলার আসামি ‘চোরা মামুন’ ডিবির খাঁচায় বন্দি

মহিপুরে রাতের আঁধারে মাছের ঘেরে বিষ প্রয়োগ, ১০ লক্ষ টাকার ক্ষতি

  • প্রকাশিত : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১০৬ 0 সংবাদ টি পড়েছেন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি // মহিপুরের  শানু খানের (৪৫)  মাছের ঘেরে রাতের আধারে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার  ১১অক্টোবর মধ্যরাতে মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের পুনামাপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে। এতে তার কমপক্ষে দশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেছেন।

সরেজমিনে জানা গেছে, বরাবরের মত গতকাল শুক্রবার রাতে ঘেরে মাছের খাবার দিয়ে বাসায় যায় শানু খান।  আজ শনিবার সকালে এসে দেখেন ঘেরের মাছ মরে ভেসে উঠেছে, কিছু মাছ ছোটাছুটি করছে।

শানু খানের ছোট ছেলে কোয়েল খান জানান, তিনি সকালে ঘেরের পাশে এসে দেখে কিছু মাছ ভেসে উঠেছে। কিছু মাছ ছোট ছুটি করছে। এরপর তিনি তার বাবাকে বিষয়টি জানান। তার বাবা এসে কান্নায় ভেঙে পড়েন। ঘেরের গলদা চিংড়ি দুর্বৃত্তরা নিয়ে গেছে।

প্রত্যক্ষদর্শী খলিল সিকদার বলেন, সকালে শুনতে পাই শানু মিয়ার ঘেরে মাছ মরে গেছে। এখানে এসে দেখতে পেলাম মাছ মারার বিষক্ত ট্যাবলেট দেওয়ার কারণে ঘেরের সব মাছ মরে গেছে। এটি অত্যন্ত দুঃখজনক।

স্থানীয় মসজিদের ইমাম ইউসুফ মুসুল্লি  বলেন, শানু খান আমাদের এই মসজিদের একজন মুসুল্লি তার ঘেরে বিষ প্রয়োগের খবর পেয়ে এসে দেখলাম সব মাছ মরে ভেসে উঠছে।  কে বা কাহারা এত বড় ক্ষতি করলো এটার সুষ্ঠ তদন্ত করে বিচারের দাবী জানাই।

ক্ষতিগ্রস্ত শানু খান কান্না জড়িত কন্ঠে বলেন,  গভীর রাতে কে আমার এতো বড় ক্ষতি করলো তা আমি জানি না৷  সকালে এসে দেখি আমার ঘেরের সব মাছ ভেসে উঠছে। পানি বেশি থাকায় তাৎক্ষণিক মাছ ধরতেও পারছি না।  আমার ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আমি এর বিচার চাই।  তিনি আরো বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমার প্রতিপক্ষ শত্রুরা রাতের আঁধারে এমন ঘৃণিত কাজটি করেছেন। আমি আল্লাহর কাছে বিচার দিলাম।

লতাচাপলি ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, খবর পেয়ে বিষয়টি জানার জন্য ইউনিয়ন বিএনপি’র সভাপতি,  সাংগঠনিক,  সিনিয়ার সহ-সভাপতিসহ ঘটনা স্থানে এসেছি।  এটি খুবই দুঃখজনক বিষয়।  কে বা কাহারা করেছে এখনো নিশ্চিত নয়। তবে ভুক্তভোগী শানু খানকে মহিপুর থানায় বিষয়টি অবহিত করার কথা জানিয়েছি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, এটি সত্যিই দুঃখজনক। এবিষয় মহিপুর থানায় অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ক্ষতিগ্রস্ত মৎস্যচাষীকে আমরা সার্বিক সহযোগিতা করবো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ