
নিজস্ব প্রতিবেদক
বরিশালসহ তিন জেলার বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সাথে যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় বরিশাল-পটুয়াখালী বাস মিনিবাস মালিক সমিতি’র কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সরকারি বিধি অনুযায়ী দুরপাল্লার পরিবহন চলাচলে শৃঙ্খলা, দুরপাল্লার পরিবহন অবৈধভাবে বিভিন্নস্থানে কাউন্টার স্থাপন প্রতিরোধ, রোড-পারমিট ছাড়া চলাচল বন্ধকরণ, সরকারি বিধি-নিষেধ উপেক্ষা করে মহাসড়কে থ্রি-হুইলার আলফা মাহিন্দ্রা চলাচল বন্ধকরণ ও সরকারি বিআরটিসি গাড়ি অবৈধভাবে লিজ নিয়ে পরিচালনা বন্ধকরণে করণীয় শীর্ষক আলোচনা করেন নেতৃবৃন্ধ।
বরিশাল-পটুয়াখালী বাস মিনিবাস মালিক সমিতি’র আহবায়ক জিয়াউদ্দিন সিকদারের সভাপতিত্বে এসময় সভায় উপস্থিত ছিলেন বাস মালিক সমিতি’র বর্তমান আহবায়ক কমিটির সদস্য মোশাররফ হোসেন সান্টু, আল আমিন হোসেন, নাসির মৃধা, পটুয়াখালী বাস মালিক সমিতি’র সাধারণ সম্পাদক খন্দকার ইমাম হোসেন নাসির, বরগুনা জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের আহবায়ক হারুন অর রশিদ, সদস্য মিজান প্রমুখ।
সভা পরিচালনা করেন বরিশাল-পটুয়াখালী বাস মিনিবাস মালিক সমিতি’র আহবায়ক কমিটির সদস্য তাইজুল ইসলাম নান্না ।
Leave a Reply