1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উন্নয়ন ও মানবিক সেবায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান ! উন্নয়ন ও মানবিক সেবায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান ! বরিশালে প্রবাসীকে অপহরণ ও মারধর, মুক্তিপণ দাবি, থানায় এজাহার, আটক ১ বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে তারুণ্যের উৎসব উপলক্ষে আন্তঃ টেকনোলজি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন বরিশালে ওয়ালটন প্লাজার কিস্তি গ্রাহক ও এক পরিবারকে বিশেষ আর্থিক সহায়তা প্রদান শিক্ষা ব্যবস্থার গতিশীলতায় কর্মদক্ষতা প্রশিক্ষণ অপরিহার্য- বরিশাল বোর্ড চেয়ারম্যান বরিশালে জমি বিরোধে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ, আহত- ২ শেবাচিমে ভর্তি-থানায় এজাহার ‘We Can Change’ (WCC) হতে পারে ঝালকাঠিতে নতুন সূর্যোদয়- অধ্যাপক ডা. এস. এম. খালিদ মাহমুদ শাকিল রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা প্রচারণার শিকার কৃষকদল নেতা রুবেল হাওলাদার ! বাউফলের কুখ্যাত সন্ত্রাসী হত্যা, ধর্ষণ, চাঁদাবাজীসহ একাধিক মামলার আসামি ‘চোরা মামুন’ ডিবির খাঁচায় বন্দি

নেতাদের জোর করে সাক্ষর করিয়ে সংগঠন বন্ধের চেষ্টা, বিএমটিএ’র প্রতিবাদ

  • প্রকাশিত : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৬০ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // নেতাদের জোর করে সাক্ষর করিয়ে সংগঠন বন্ধের চেষ্টাসহ নেতাদের প্রাণনাশের হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মেডিকেল টেকনোলোজিস্ট এ্যালায়েন্স (বিএমটিএ)। বুধবার (১৮ সেপ্টেম্বর) সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি এস এম ওবায়দুর রহমান ও ভারপ্রাপ্ত মহাসচিব মুহাম্মদ আবদুর রহিমের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয় ও স্বাস্থ্য শিক্ষা বিভাগ থেকে উত্তীর্ণ মেডিকেল টেকনোলজিস্টদের পেশাজীবী জাতীয় সংগঠন “বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এ্যালায়েন্স (বিএমটিএ)।

উপরোক্ত সংগঠন দীর্ঘ দিন ধরে সুনামের সাথে মেডিকেল টেকনোলজিস্টদের মানোন্নয়ন, সম্প্রসারণ এবং পেশাগত জটিলতা নিরসনের লক্ষ্যে স্বদেশ ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষতার সাথে কাজ করছে আসছে।

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এ্যালায়েন্স (বিএমটিএ) একটি অলাভ জনক, অরাজনৈতিক,গণতন্ত্র বিশ্বাসী,স্বেচ্ছাসেবী ও স্বাস্থ্য সেবায় নিয়োজিত পেশাজীবী জাতীয় সংগঠন।

যেহেতু বিএমটিএ সম্পূর্ণরূপে একটি অরাজনৈতিক সংগঠন বিধায় সাংবিধানিক নিয়ম ও সংগঠনের স্বার্থ সুরক্ষার্থে সভাপতি ও মহাসচিব এর নেতৃত্বে সরকারের সাথে কাজ করে থাকেন।

অত্যন্ত পরিতাপের বিষয়,গত ০৪ই সেপ্টেম্বর ২০২৪ রোজ মঙ্গলবার আনুমানিক সকাল ১০ ঘটিকার সময় কিছু দুষ্কৃতিকারী মেডিকেল টেকনোলজিস্ট দাবিকরা একটি চক্র বিএমটিএ’র সম্মানিত সাবেক মহাসচিব জনাব মোঃ শামীম শাহ এর অফিসে সশরীরে আক্রমণ করে, এবং জোরপূর্বক বিএমটিএ’র কার্যক্রম বন্ধ করার স্বাক্ষর গ্রহণ করেন।

একইভাবে ১৭ই সেপ্টেম্বর ২০২৪ রোজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় বিএমটিএ এর প্রচার সম্পাদক মোহাম্মদ এইচ এম সুমন বাপ্পাকে আক্রমণ করে এমন কি প্রাণনাশের হুমকি প্রদান করে। এটি সন্দেহাতীতভাবে প্রমাণ করে এটি একটি ফৌজদারি অপরাধ কার্যক্রম সংঘটিত হয়েছে এবং আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভবিষ্যতে এরকম কোন কর্মকান্ড পুনরাবৃত্তি করা হলে বাংলাদেশ সেনাবাহিনীর নিকট লিখিত অভিযোগ এবং আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

বিএমটিএর গঠনতন্ত্র অনুযায়ী সকল কার্যক্রম অব্যাহত রয়েছে এবং জাতির স্বার্থ রক্ষার্থে যেকোন স্বার্থ ত্যাগ করে সামনের দিকে অগ্রসরমান থাকবে। সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ