1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বসিক উপ নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে মো: রাশিক হাওলাদার

  • প্রকাশিত : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ২৩৯ 0 সংবাদ টি পড়েছেন

জুবায়ের ইসলাম চৌধুরী // বরিশাল সিটি কর্পোরেশন (বসিক) ৮ নং ওয়ার্ডের উপ নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ৬ বারের নির্বাচিত কাউন্সিলর মরহুম সেলিম হাওলাদারের ভাই শেরআলী হাওলাদারের ছেলে মো: রাশিক হাওলাদার। একটি পরিবার অথবা একটা মানুষের প্রতি এলাকার ভোটারদের কতটা বিশ্বাস, ভালোবাসা ও আস্থা থাকলে তাকে ৬ বার নির্বাচিত করে তার জলন্ত উদাহরণ ছিলেন সেলিম কাউন্সিলর। তিনি টানা ২৫ বছর দ্বায়িত্ব পালন করার পর গত বছর ১২ জুন ৬ ষষ্ঠ বার নির্বাচিত হয়েছিলেন।

 

কিন্তু দ্বায়িত্ব গ্রহণ করার আগেই তিনি ইন্তেকাল করেন। এবার তার শূন্য পদে উপ নির্বাচনে কাউন্সিলর হিসেবে প্রার্থী হয়েছেন তারই আপন ভাতিজা মো: রাশিক হাওলাদার। এ বিষয় স্থানীয় বাসিন্দা মোসা: জোৎস্না বেগম বলেন,, সৎ, শিক্ষিত ও তরুণ সামাজ সেবক রাশিক একজন ভালো মানুষ। বরিশাল সিটি কর্পোরেশনের ৮ নং ওয়ার্ডের উপ নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন বলে আমরা আশা করছি।

 

এলাকার মানুষ সেলিম হাওলাদারের ছায়া হিসেবে তার ভাতিজা মো: রাশিক কে নির্বাচন করতে উৎসাহিত করেছে বলে জানিয়েছেন রাশিক হাওলাদারের পরিবার। এ বিষয় ৮ নং ওয়ার্ডের মো: সুমন নামের এক বাসিন্দা বলেন,,যে পরিবারের একজন মানুষ ৬ বার নির্বাচিত হয় তাদের সম্পর্কে নতুন করে আর কিছু বলার অপেক্ষা রাখে না। রাশিক একজন ভালো মানুষ আমরা আশা করি উপ নির্বাচনে সেলিম হাওলাদারের জনপ্রিয়তা ধরে রেখে তিনি জয়লাভ করবে এবং চাচার মতো মানুষের সেবা করবে।

 

এ বিষয় মোঃ রাশিক হাওলাদার বলেন,আমি নির্বাচনে প্রার্থী হয়েছি আমার এলাকার মানুষের ভালোবাসার কারণে। তারা চায় আমার চাচা যেভাবে তাদের সেবা করেছে আমিও যেন সেই ধারা অব্যাহত রাখি। সবাইকে একটি কথা বলে আশস্ত করতে চাই, আমি কিন্তু সেলিম হাওলাদারের রক্ত সুতরাং আমাদের পরিবার মানুষের সেবা করতেই পছন্দ করে। আমিও সেই ধারা অব্যাহত রেখে কাজ করবো ইনশাআল্লাহ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ