1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উন্নয়ন ও মানবিক সেবায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান ! উন্নয়ন ও মানবিক সেবায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান ! বরিশালে প্রবাসীকে অপহরণ ও মারধর, মুক্তিপণ দাবি, থানায় এজাহার, আটক ১ বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে তারুণ্যের উৎসব উপলক্ষে আন্তঃ টেকনোলজি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন বরিশালে ওয়ালটন প্লাজার কিস্তি গ্রাহক ও এক পরিবারকে বিশেষ আর্থিক সহায়তা প্রদান শিক্ষা ব্যবস্থার গতিশীলতায় কর্মদক্ষতা প্রশিক্ষণ অপরিহার্য- বরিশাল বোর্ড চেয়ারম্যান বরিশালে জমি বিরোধে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ, আহত- ২ শেবাচিমে ভর্তি-থানায় এজাহার ‘We Can Change’ (WCC) হতে পারে ঝালকাঠিতে নতুন সূর্যোদয়- অধ্যাপক ডা. এস. এম. খালিদ মাহমুদ শাকিল রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা প্রচারণার শিকার কৃষকদল নেতা রুবেল হাওলাদার ! বাউফলের কুখ্যাত সন্ত্রাসী হত্যা, ধর্ষণ, চাঁদাবাজীসহ একাধিক মামলার আসামি ‘চোরা মামুন’ ডিবির খাঁচায় বন্দি

ব্রিকসের নতুন ৬ সদস্যের নাম ঘোষণা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ৩৭৯ 0 সংবাদ টি পড়েছেন

আন্তর্জাতিক ডেস্ক // ব্রাজিল, ভারত, চীন, রাশিয়া এবং দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত বৈশ্বিক জোট ব্রিকসে নতুন ছয়টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে ওই ছয় দেশের তালিকায় নেই বাংলাদেশের নাম।

 

বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা জোটের শীর্ষ সম্মেলনে নতুন পূর্ণ সদস্য হিসেবে মিসর, ইথিওপিয়া, ইরান, আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবের নাম ঘোষণা করেছেন। আমন্ত্রণের ভিত্তিতে ২০২৪ সালের ১ জানুয়ারি এ দেশগুলো ব্রিকসে আনুষ্ঠানিকভাবে যোগদান করবে। তবে সম্মিলিতভাবে ২৩ টি দেশ আনুষ্ঠানিকভাবে ব্রিকস সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করেছে। এর মধ্যে ছয়টি দেশকে রামাফোসা আমন্ত্রণ জানিয়েছেন।

তিনি বলেন, ব্রিকস একটি বিচিত্র জাতিগোষ্ঠীর জোট। এটি বিভিন্ন দেশগুলোর সমান অংশীদারিত্বে বিশ্বাস করে। বিভিন্ন দেশের নানান দৃষ্টিভঙ্গি থাকতে পারে, কিন্তু তারা সবাই একটি উন্নত বিশ্বের স্বপ্ন দেখে। ব্রিকসের পাঁচ সদস্য হিসেবে আমরা এ জোটের সম্প্রসারণের বিষয়ে একমত হয়েছি।

সদস্যপদ পাওয়ার পর সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ বলেন, আমরা ব্রিকস নেতৃত্বের দৃষ্টিভঙ্গিকে সম্মান করি এবং এই গুরুত্বপূর্ণ জোটের সদস্য হিসেবে সংযুক্ত আরব আমিরাতের অন্তর্ভুক্তির প্রশংসা করি। আমরা বিশ্বের সকল জাতি ও জনগণের সমৃদ্ধি, মর্যাদা এবং সুবিধার জন্য সহযোগিতার অব্যাহত অঙ্গীকারের অপেক্ষায় রয়েছি।

প্রসঙ্গত, বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট হলো ব্রিকস। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও সাউথ আফ্রিকার আদ্যক্ষরে এর নামকরণ। ২০১০ সালে সাউথ আফ্রিকা যোগ দেওয়ার আগে এটি ব্রিক নামে পরিচিত ছিল। যা ২০০১ সালে যাত্রা শুরু করে। এর সদর দপ্তর চীনের সাংহাইয়ে। এবার ব্রিকসের ১৫তম শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা।

এ সম্মেলনের আগে জোটে সদস্য বাড়ানো নিয়ে ব্রিকসের সদস্যদের মধ্যে বিরোধ দেখা দেয়। তবে পরে এ নিয়ে একমত হন জোটটির নেতারা। ব্রিকস সম্মেলনে এবার যোগ দিয়েছেন বিশ্বের ৫০টি দেশের প্রধান। ২০৫০ সাল নাগাদ বিশ্ব অর্থনীতিতে আধিপত্য বিস্তারের লক্ষ্যে গঠিত এই জোটের লক্ষ্য- বিশ্বশান্তি, নিরাপত্তা, উন্নয়ন ও সহযোগিতা। এছাড়া মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে চায় ব্রিকস।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ