1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:২১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উন্নয়ন ও মানবিক সেবায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান ! উন্নয়ন ও মানবিক সেবায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান ! বরিশালে প্রবাসীকে অপহরণ ও মারধর, মুক্তিপণ দাবি, থানায় এজাহার, আটক ১ বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে তারুণ্যের উৎসব উপলক্ষে আন্তঃ টেকনোলজি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন বরিশালে ওয়ালটন প্লাজার কিস্তি গ্রাহক ও এক পরিবারকে বিশেষ আর্থিক সহায়তা প্রদান শিক্ষা ব্যবস্থার গতিশীলতায় কর্মদক্ষতা প্রশিক্ষণ অপরিহার্য- বরিশাল বোর্ড চেয়ারম্যান বরিশালে জমি বিরোধে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ, আহত- ২ শেবাচিমে ভর্তি-থানায় এজাহার ‘We Can Change’ (WCC) হতে পারে ঝালকাঠিতে নতুন সূর্যোদয়- অধ্যাপক ডা. এস. এম. খালিদ মাহমুদ শাকিল রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা প্রচারণার শিকার কৃষকদল নেতা রুবেল হাওলাদার ! বাউফলের কুখ্যাত সন্ত্রাসী হত্যা, ধর্ষণ, চাঁদাবাজীসহ একাধিক মামলার আসামি ‘চোরা মামুন’ ডিবির খাঁচায় বন্দি

আশুলিয়ায় ‘গ্যাস লিকেজ’ থেকে বিস্ফোরণে দগ্ধ ৬

  • প্রকাশিত : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ১৪২ 0 সংবাদ টি পড়েছেন

খোকন হাওলাদার // ঢাকার আশুলিয়ায় একটি টিনশেড বাড়িতে সিলিন্ডারের গ্যাস লিকেট থেকে বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। তাদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শনিবার (১২ আগস্ট) রাত ৮টার দিকে সাভারের আশুলিয়ায় টিনসেড বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দুই নারীসহ ছয় জন দগ্ধ হন। তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী।

দগ্ধরা হলেন, সাবিনা বেগম (৪০), প্রতিবেশী মহসিন হোসেন (২৭) ও তার মা কমলা বেগম (৫০), নজরুল ইসলাম (৪৫), সাদেক (৩০) ও হাশেম (৫০)।

দগ্ধ হাশেমের ভাতিজা মো. সোলাইমান বলেন, আশুলিয়ার নতুন নগর এলাকায় রাতে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। পরে আশেপাশের লোকজনসহ আমরা তাদেরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ভর্তি করি। পরে রাত ২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

হাসপাতালের জরুরি বিভাগের ডিউটিরত চিকিৎসক জানান, এই ছয় জনকে অবজারভেশনে রাখা হয়েছে। কত শতাংশ পুড়ে গেছে বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যাবে।

স্থানীয়দের বরাতে জানা যায়, ওই বাড়ির ভাড়াটিয়া জোবেদা বেগম রান্নার জন্য চুলা জ্বালাতে গেলে সিলিন্ডারের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে আগুন ধরে যায়। এতে তিনিসহ আশপাশে থাকা বাকিদের শরীরেও আগুন ধরে যায়।

আশপাশের লোকজন দ্রুত ছুটে গিয়ে কয়েকটি ঘর থেকে ছয়জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের নেওয়া হয় শেখ হাসিনা জাতীয় প্লাস্টিক ও বার্ন ইনস্টিটিউটে। চারজনের মধ্যে নজরুলের শরীরের ৪০ শতাংশ পুড়ে গেছে। বাকিদের অবস্থা ভালো বলে জানা যায়।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, গ্যাস সিলিন্ডারের ক্যাপের লিকেজ থেকেই গ্যাস ছড়িয়ে পড়েছিল। রান্নার সময় আগুনের স্পর্শ পেতেই তা নিমিষেই ছড়িয়ে পড়লে এই দুর্ঘটনা ঘটতে পারে। দগ্ধদের শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, গতরাতে আশুলিয়ায় একটি টিনশেড বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ