1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০১:১২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উন্নয়ন ও মানবিক সেবায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান ! উন্নয়ন ও মানবিক সেবায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান ! বরিশালে প্রবাসীকে অপহরণ ও মারধর, মুক্তিপণ দাবি, থানায় এজাহার, আটক ১ বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে তারুণ্যের উৎসব উপলক্ষে আন্তঃ টেকনোলজি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন বরিশালে ওয়ালটন প্লাজার কিস্তি গ্রাহক ও এক পরিবারকে বিশেষ আর্থিক সহায়তা প্রদান শিক্ষা ব্যবস্থার গতিশীলতায় কর্মদক্ষতা প্রশিক্ষণ অপরিহার্য- বরিশাল বোর্ড চেয়ারম্যান বরিশালে জমি বিরোধে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ, আহত- ২ শেবাচিমে ভর্তি-থানায় এজাহার ‘We Can Change’ (WCC) হতে পারে ঝালকাঠিতে নতুন সূর্যোদয়- অধ্যাপক ডা. এস. এম. খালিদ মাহমুদ শাকিল রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা প্রচারণার শিকার কৃষকদল নেতা রুবেল হাওলাদার ! বাউফলের কুখ্যাত সন্ত্রাসী হত্যা, ধর্ষণ, চাঁদাবাজীসহ একাধিক মামলার আসামি ‘চোরা মামুন’ ডিবির খাঁচায় বন্দি

বরিশালে মাদরাসা থেকে চুরি হওয়া ৯ ল্যাপটপ উদ্ধার, আটক ৩

  • প্রকাশিত : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ১৬৪ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // বরিশালের গৌরনদী উপজেলার একটি মাদরাসার শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে চুরি হওয়া নয়টি ল্যাপটপ উদ্ধারসহ চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার (৭ আগস্ট) বরিশাল জেলা পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসালম সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

আটকরা হলেন- গৌরনদী উপজেলার কাশেমাবাদ এলাকার আলাউদ্দিন বয়াতির ছেলে সিয়াম আহম্মেদ (২০), দক্ষিণ বিজয়পুর এলাকার নাছির শরীফের ছেলে রেজাউল শরীফ (২৮) ও একই উপজেলার কলাবাড়িয়া এলাকার প্রয়াত টমাস রায়ের ছেলে পার্থ রায় (২৩)।

দুপুর ১২ টার দিকে নিজ কার্যালয়ে সম্মেলনকক্ষে পুলিশ সুপার জানান, গত ৩ আগস্ট রাতে গৌরনদীর কাশেমাবাদ সিদ্দিকিয়া কামিল মাদরাসার মূল ভবনের দ্বিতীয় তলায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে নয়টি ল্যাপটপ চুরি হয়।

এ ঘটনায় মাদরাসার অধ্যক্ষ আবু সাঈদ মো. কামেল বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে গৌরনদী মডেল থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৬ আগস্ট) উপজেলার কাশেমাবাদ এলাকা থেকে সিয়ামকে গ্রেপ্তার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ছয়টি ল্যাপটপ তার কাছ থেকে উদ্ধার করা হয়।

পরে চুরির সঙ্গে জড়িত রেজাউল ও পার্থকে দক্ষিণ বিজয়পুর থেকে গ্রেপ্তার করে আরও তিনটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। পুলিশ সুপার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন সবাই আন্তঃজেলা চোর চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ল্যাপটপ চুরি করে আসছেন। মামলার তদন্ত চলছে।

তিনি আরও বলেন, পুরো চুরির বিষয়টি আমরা খতিয়ে দেখছি। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করে রিমান্ড চাওয়া হবে। কারণ এর পেছনে আর কারা আছে তাদের শনাক্ত করা প্রয়োজন। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি চুরি, তবে আমরা বলবো সাধারণ চুরি নয়, আদর্শে আঘাতের মতো বিষয় এটি

। তা নাহলে বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া, উজিরপুর ও হিজলাতে এ রকম আরও কয়েকটি ল্যাবসহ সারাদেশের বিভিন্ন জায়গায় ল্যাবগুলোতেই চুরি হচ্ছে কেন। এর মূল উদ্ঘাটন করা হবে।

মাদরাসার অধ্যক্ষ আবু সাঈদ মো. কামেল বলেন, মাদরাসার ক্যাম্পাসে নৈশপ্রহরী থাকলেও বিষয়টি তিনি টের পাননি। চোর গাছ বেয়ে দোতলায় উঠে চুরি করেছে। চোরদের একজন সিয়াম এক সময় এ মাদরাসার ছাত্র ছিল।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. শাহজাহান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রেজওয়ান আহমেদ, গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ