1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

মোবাইলে প্রেম করে বিয়ে: ৪ মাস পর ঝুলন্ত লাশ উদ্ধার

  • প্রকাশিত : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ১৯৮ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় দীপ্তি রানী হাওলাদার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। চার মাস আগে মোবাইলে পরিচয়ের পর প্রেম করে বিয়ে করেছিলেন তিনি।

শুক্রবার দক্ষিণ আইচা থানার অধ্যক্ষ নজরুলনগর ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডের চর-হারিছ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দীপ্তি নজরুলনগর ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডের রণজিৎ মিস্ত্রির ছেলে রিপন চন্দ্র মিস্ত্রির স্ত্রী। তিনি বরিশাল জেলার দুধল ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডের সুন্দরকাটি গ্রামের সুমির হাওলাদারের মেয়ে।

নিহতের শাশুড়ি তীর্থ রানী জানান, চার মাস আগে আমার ছেলে রিপনের সঙ্গে দীপ্তির মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর পর বিয়ে হয়। তখন থেকে তাদের সাংসারিক জীবন ভালোই চলছিল। হঠাৎ শুক্রবার সকালে আমার ছেলের সঙ্গে দীপ্তির ঝগড়া হয়।

তার দাবি, বাড়িতে আমার অনুপস্থিতির সুযোগে বিকালে আমার বসতঘরের বারান্দার আড়কাঠের সঙ্গে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে। আমি বাড়ি ফিরে তার লাশ দেখতে পেয়ে চিৎকার করতে থাকলে আমার ঘরের পার্শ্ববর্তী রেখা রানী এগিয়ে আসে। পরে দীপ্তির গলা থেকে ওড়না খুলে তাকে উদ্ধার করে থানাপুলিশকে খবর দেয়।

পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। তবে নিহতের স্বামী রিপন চন্দ্র মিস্ত্রি ঘটনার দিন ঝগড়ার বিষয় অস্বীকার করে সাংবাদিকদের বক্তব্য দিতে অস্বীকৃতি জানান।

দক্ষিণ আইচা থানার ওসি মো. শাখাওয়াত হোসেন জানান, সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্যের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে আত্মহত্যার প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশ ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ