1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:৫১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উন্নয়ন ও মানবিক সেবায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান ! উন্নয়ন ও মানবিক সেবায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান ! বরিশালে প্রবাসীকে অপহরণ ও মারধর, মুক্তিপণ দাবি, থানায় এজাহার, আটক ১ বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে তারুণ্যের উৎসব উপলক্ষে আন্তঃ টেকনোলজি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন বরিশালে ওয়ালটন প্লাজার কিস্তি গ্রাহক ও এক পরিবারকে বিশেষ আর্থিক সহায়তা প্রদান শিক্ষা ব্যবস্থার গতিশীলতায় কর্মদক্ষতা প্রশিক্ষণ অপরিহার্য- বরিশাল বোর্ড চেয়ারম্যান বরিশালে জমি বিরোধে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ, আহত- ২ শেবাচিমে ভর্তি-থানায় এজাহার ‘We Can Change’ (WCC) হতে পারে ঝালকাঠিতে নতুন সূর্যোদয়- অধ্যাপক ডা. এস. এম. খালিদ মাহমুদ শাকিল রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা প্রচারণার শিকার কৃষকদল নেতা রুবেল হাওলাদার ! বাউফলের কুখ্যাত সন্ত্রাসী হত্যা, ধর্ষণ, চাঁদাবাজীসহ একাধিক মামলার আসামি ‘চোরা মামুন’ ডিবির খাঁচায় বন্দি

মনপুরায় আগুন লেগে ৯ দোকান পুড়ে ছাই, ২ কোটি টাকা ক্ষয়-ক্ষতি

  • প্রকাশিত : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ১৮৮ 0 সংবাদ টি পড়েছেন

মনপুরা (ভোলা) প্রতিনিধি // ভোলার মনপুরায় শেষ রাতে আগুন লেগে ৯ দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে নগদ টাকা ও মালামালসহ আনুমানিক ২ কোটি টাকার ওপরে ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানান।

বুধবার ভোর ৪ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের আলম বাজারে এই দুর্ঘটনা ঘটে।

 

 

খবরপেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস স্টেশনের দমকল কর্মীরা ঘন্টাব্যাপি চেষ্ঠার পর আগুন নিয়ন্ত্রনে আসে। সোলার বিদ্যুতের থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করছেন মনপুরা ফায়ার সার্ভিস স্টেশনের কমান্ডার মোঃ ফজলুর রহমান।

আগুনে পুড়ে যাওয়া দোকানগুলো হলো, সাদ্দামের ফার্মেসী ১ টি, ইব্রাহীম সুকানির মুদি দোকান ১ টি, জসিম মহাজনের মুদি, মনোহরী ও অন্যান্য দোকান ৪ টি, অহিদ ব্যাপারীর মুদি দোকান ২ টি ও হোসেনের ফার্মেসী ১ টি।

ঘটনা সূত্রে জানা যায়, আলমবাজারের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে রাতে বাড়িতে চলে যায়। হঠাৎ ভোর রাতে বাজারে আগুন লেগে ৯ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের চেষ্ঠায় ঘন্টা খানেক পরে আগুন নিয়ন্ত্রনে আসে। এতে ব্যবসায়ীদের ২ কোটি টাকার ওপরে ক্ষতি হয়েছে বলে তাৎক্ষনিকভাবে ব্যবসায়ীরা জানিয়েছেন।

 

 

এই ব্যাপারে উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সম্পাদক জাকির হোসেন মিয়া জানান, আগুন লেগে ৯ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসায়ীদের আর্থিকভাবে সহযোগিতা করা হবে।

এই ব্যাপারে মনপুরা ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার ফজলুর রহমান জানান, সোলার বিদ্যুৎ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

এই ব্যাপারে মনপুরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহিরুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের তালিকা করা হচ্ছে। উর্ধ্বতন কতৃপক্ষের সাথে আলাপ করে আর্থিক সহযোগিতার ব্যবস্থা করা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ