1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উন্নয়ন ও মানবিক সেবায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান ! উন্নয়ন ও মানবিক সেবায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান ! বরিশালে প্রবাসীকে অপহরণ ও মারধর, মুক্তিপণ দাবি, থানায় এজাহার, আটক ১ বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে তারুণ্যের উৎসব উপলক্ষে আন্তঃ টেকনোলজি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন বরিশালে ওয়ালটন প্লাজার কিস্তি গ্রাহক ও এক পরিবারকে বিশেষ আর্থিক সহায়তা প্রদান শিক্ষা ব্যবস্থার গতিশীলতায় কর্মদক্ষতা প্রশিক্ষণ অপরিহার্য- বরিশাল বোর্ড চেয়ারম্যান বরিশালে জমি বিরোধে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ, আহত- ২ শেবাচিমে ভর্তি-থানায় এজাহার ‘We Can Change’ (WCC) হতে পারে ঝালকাঠিতে নতুন সূর্যোদয়- অধ্যাপক ডা. এস. এম. খালিদ মাহমুদ শাকিল রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা প্রচারণার শিকার কৃষকদল নেতা রুবেল হাওলাদার ! বাউফলের কুখ্যাত সন্ত্রাসী হত্যা, ধর্ষণ, চাঁদাবাজীসহ একাধিক মামলার আসামি ‘চোরা মামুন’ ডিবির খাঁচায় বন্দি

বিমানবন্দরে গাঁজাসহ গ্রেপ্তার জিজি হাদিদ

  • প্রকাশিত : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ১৫৬ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // আকর্ষণীয় পোশাক ও দুরন্ত র‌্যাম্পওয়াকের কারণে বরাবরই চর্চায় থাকেন আমেরিকার অন্যতম জনপ্রিয় মডেল জিজি হাদিদ। তবে এবার ভিন্ন এক কারণে খবরের শিরোনামে উঠে এসেছে তার নাম। সম্প্রতি বিমানবন্দরে গাঁজাসহ জিজি হাদিদকে গ্রেপ্তার করেন পুলিশ।

চলতি মাসের শুরুতে ‘প্যারিস ফ্যাশন উইক’র কারণে ফ্রান্সে উড়াল দেন জিজি। অনুষ্ঠানটিতে অংশগ্রহণও করেছিলেন তিনি। কিন্তু কেম্যান আইল্যান্ডস থেকে আমেরিকায় ফেরার পথে বিমানবন্দরে গাঁজাসহ ধরা পড়েন এই মডেল।

এ সময় তার সঙ্গে ছিলেন খুব কাছের বান্ধবী লিয়া নিকোল ম্যাকার্থি। তাদের কাছে খুব বেশি পরিমাণেই মাদক ছিল বলে জানা গেছে। বিদেশ থেকে আমেরিকায় মাদক পাচার করার সন্দেহে তাদের গ্রেপ্তার করেন পুলিশ।

জানা গেছে, মাথাপিছু এক হাজার আমেরিকান ডলার জরিমানা দিয়ে হাজতবাস থেকে রেহাই পান জিজি ও লিয়া। এর আগেও ২০১৫ সালে ‘ভিক্টোরিয়াস সিক্রেট’র একটি অনুষ্ঠানে কোকেনের নেশা করার অভিযোগ উঠেছিল জিজির বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছিলেন এই সুপারমডেল।

এ ছাড়া ব্যক্তিগত জীবনের কারণেও একাধিক বার চর্চায় উঠে এসেছেন জিজি। হলিউডে কানাঘুষা রয়েছে, ‘টাইটানিক’ খ্যাত অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর সঙ্গে নাকি প্রেম করছেন তিনি।

একাধিক বার একসঙ্গে দেখাও গেছে জিজি-লিওনার্দোকে। তবে কখনোই নিজেদের প্রেমের কথা স্বীকার করেননি এই দুই তারকা। এর আগে ব্রিটিশ ব্যান্ড ‘ওয়ান ডিরেকশন’র প্রাক্তন সদস্য জায়ান মালিকের সঙ্গে ছয় বছর প্রেমের সম্পর্কে ছিলেন জিজি। তাদের একটি সন্তানও রয়েছে, যার বয়স আড়াই বছর।

সূত্র : আনন্দবাজার

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ