1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:১৫ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উন্নয়ন ও মানবিক সেবায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান ! উন্নয়ন ও মানবিক সেবায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান ! বরিশালে প্রবাসীকে অপহরণ ও মারধর, মুক্তিপণ দাবি, থানায় এজাহার, আটক ১ বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে তারুণ্যের উৎসব উপলক্ষে আন্তঃ টেকনোলজি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন বরিশালে ওয়ালটন প্লাজার কিস্তি গ্রাহক ও এক পরিবারকে বিশেষ আর্থিক সহায়তা প্রদান শিক্ষা ব্যবস্থার গতিশীলতায় কর্মদক্ষতা প্রশিক্ষণ অপরিহার্য- বরিশাল বোর্ড চেয়ারম্যান বরিশালে জমি বিরোধে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ, আহত- ২ শেবাচিমে ভর্তি-থানায় এজাহার ‘We Can Change’ (WCC) হতে পারে ঝালকাঠিতে নতুন সূর্যোদয়- অধ্যাপক ডা. এস. এম. খালিদ মাহমুদ শাকিল রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা প্রচারণার শিকার কৃষকদল নেতা রুবেল হাওলাদার ! বাউফলের কুখ্যাত সন্ত্রাসী হত্যা, ধর্ষণ, চাঁদাবাজীসহ একাধিক মামলার আসামি ‘চোরা মামুন’ ডিবির খাঁচায় বন্দি

মেঘনায় বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে যুবক নিখোঁজ

  • প্রকাশিত : রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ১৪৫ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বন্ধুদের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নেমে আমির হোসেন (২৩) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। তার সঙ্গে গোসল করতে নামা দুই বন্ধুকে জোয়ারের পানিতে ভেসে যাওয়ার সময় নদীতে থাকা জেলেরা উদ্ধার করেছেন। শনিবার (৮ জুলাই) বিকালে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বোয়ালখালী ঘাটে এই ঘটনা ঘটেছে।

নিখোঁজ আমির হোসেন উপজেলার চর জুবলি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আলী আহমদ চৌকিদারের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। উদ্ধার হওয়া দুই যুবকের নাম শাহাবুদ্দিন (২৪) ও মোহন (২৩) ।

নিখোঁজ আমির হোসেনের এক স্বজন জানান, শনিবার (৮ জুলাই) বিকালের দিকে উপজেলার চরজুবলী ইউনিয়ন থেকে ১০-১২ জনের একদল যুবক একই উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বোয়ালখালী ঘাট সংলগ্ন তাদের একজনের আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান।

সেখান থেকে মেঘনা নদীর পাড়ে যান আমির হোসেনসহ তার বন্ধুরা। ওই সময় নদীতে ভাটা চলছিল। এক পর্যায়ে তারা নদীতে গোসল করতে নামেন। আকস্মিক জোয়ার এলে তিন বন্ধু নদীর পানির স্রোতে ভেসে যান। নদীতে উপস্থিত জেলেরা দুই জনকে উদ্ধার করতে পারলেও আমির হোসেন জোয়ারের পানিতে ভেসে যান।

মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী জানান, আমির হোসেনের পরিবারের সদস্যরা নদীতে তার নিখোঁজের বিষয়টি আমাদেরকে জানান। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধারের অভিযান অব্যাহত রেখেছি।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, গোসল করতে নেমে আমির হোসেন নামে এক যুবকের বিষয়টি শুনেছি। স্থানীয়রা নিখোঁজ যুবককে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ