1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

ট্রেনে কাটা পড়ে দুই ভাইয়ের মৃত্যু

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ১৫৬ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // পাবনার সাঁথিয়া উপজেলায় ট্রেনে কাটা পড়ে চাচাতো দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার কাশিনাথপুরের চন্দিপুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাশিনাথপুরের কাবারীখোলা গ্রামের মাসুদ মুন্সির ছেলে জামিরুল ইসলাম (৩২), একই গ্রামের জালাল উদ্দিনের ছেলে বাবু ইসলাম (২৪)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই। আহত মোমিন হোসেন (২৭) তাদেরই বন্ধু। তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৬টার দিকে দুই ভাই মোটরসাইকেলযোগে কাশীনাথপুরের দিকে নিজেদের মুদি দোকানে যাচ্ছিলেন। কাশিনাথপুর রেলক্রসিং অতিক্রম করার সময় ঈশ্বরদী থেকে ঢালারচর অভিমুখী ঢালারচর এক্সপ্রেস ট্রেনে কাটা পরে তারা ঘটনাস্থলে মারা যান।

এ সময় স্থানীয়রা সাঁথিয়া থানা পুলিশকে খবর দিলে থানা থেকে রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে যায়। ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করতে জিআরপি পুলিশের একটি টিম ঘটনাস্থলে আসে। ময়নাতদন্ত শেষে তাদের কাছে হস্তান্তর করা হবে।ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিহির রঞ্জন দেব বলেন, এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ