1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উন্নয়ন ও মানবিক সেবায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান ! উন্নয়ন ও মানবিক সেবায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান ! বরিশালে প্রবাসীকে অপহরণ ও মারধর, মুক্তিপণ দাবি, থানায় এজাহার, আটক ১ বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে তারুণ্যের উৎসব উপলক্ষে আন্তঃ টেকনোলজি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন বরিশালে ওয়ালটন প্লাজার কিস্তি গ্রাহক ও এক পরিবারকে বিশেষ আর্থিক সহায়তা প্রদান শিক্ষা ব্যবস্থার গতিশীলতায় কর্মদক্ষতা প্রশিক্ষণ অপরিহার্য- বরিশাল বোর্ড চেয়ারম্যান বরিশালে জমি বিরোধে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ, আহত- ২ শেবাচিমে ভর্তি-থানায় এজাহার ‘We Can Change’ (WCC) হতে পারে ঝালকাঠিতে নতুন সূর্যোদয়- অধ্যাপক ডা. এস. এম. খালিদ মাহমুদ শাকিল রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা প্রচারণার শিকার কৃষকদল নেতা রুবেল হাওলাদার ! বাউফলের কুখ্যাত সন্ত্রাসী হত্যা, ধর্ষণ, চাঁদাবাজীসহ একাধিক মামলার আসামি ‘চোরা মামুন’ ডিবির খাঁচায় বন্দি

কমতে শুরু করলেও বিপৎসীমার উপরে নদ-নদীর পানি

  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ১৭০ 0 সংবাদ টি পড়েছেন
সুনামগঞ্জ প্রতিনিধি // গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত কম হওয়ায় সুনামগঞ্জের হাওর-নদীতে কমতে শুরু করেছে পানি। একইসঙ্গে প্লাবিত নিম্নাঞ্চল থেকেও পানি নামতে শুরু করেছে। তবে এখনও সুরমাসহ বেশ কয়েকটি নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

মঙ্গলবার পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।

পানি উন্নয়ন বোর্ড সূত্র মতে, ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সুনামগঞ্জের সবকটি নদীর পানি বৃদ্ধি পেয়ে তিন উপজেলায় সুরমা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়েই প্রবাহিত হচ্ছে। আজ (মঙ্গলবার) সকাল ৯টায় সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে ৭ সে.মিটার, ছাতক পয়েন্টে ১৩০ সে.মিটার ও দিরাই পয়েন্টে ২ সে.মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ৫০মি.মি. ও লাউড়েরগড়ে ৯০ মি.মি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

মামুন হাওলাদার জানান, সকাল ৯টায় সুরমা নদীর পানি সুনামগঞ্জ স্টেশনে ৯ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে ৭.৮৭ মিটার সমতলে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি কম হওয়ায় পানি কমতে শুরু করেছে। বৃষ্টিপাত বন্ধ থাকলে পানি দ্রুতই নেমে যাবে। তবে আবহাওয়ার পূর্বাভাসে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ