1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উন্নয়ন ও মানবিক সেবায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান ! উন্নয়ন ও মানবিক সেবায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান ! বরিশালে প্রবাসীকে অপহরণ ও মারধর, মুক্তিপণ দাবি, থানায় এজাহার, আটক ১ বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে তারুণ্যের উৎসব উপলক্ষে আন্তঃ টেকনোলজি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন বরিশালে ওয়ালটন প্লাজার কিস্তি গ্রাহক ও এক পরিবারকে বিশেষ আর্থিক সহায়তা প্রদান শিক্ষা ব্যবস্থার গতিশীলতায় কর্মদক্ষতা প্রশিক্ষণ অপরিহার্য- বরিশাল বোর্ড চেয়ারম্যান বরিশালে জমি বিরোধে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ, আহত- ২ শেবাচিমে ভর্তি-থানায় এজাহার ‘We Can Change’ (WCC) হতে পারে ঝালকাঠিতে নতুন সূর্যোদয়- অধ্যাপক ডা. এস. এম. খালিদ মাহমুদ শাকিল রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা প্রচারণার শিকার কৃষকদল নেতা রুবেল হাওলাদার ! বাউফলের কুখ্যাত সন্ত্রাসী হত্যা, ধর্ষণ, চাঁদাবাজীসহ একাধিক মামলার আসামি ‘চোরা মামুন’ ডিবির খাঁচায় বন্দি

মোটরসাইকেল কবর দেওয়ার ঘটনাটি সাজানো ভিডিও কনটেন্ট

  • প্রকাশিত : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ১৬৫ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // শ্বশুরবাড়ি থেকে পছন্দের মোটরসাইকেল না পেয়ে রাগের বশে একটি মেট্রো বাইক কবর দিয়েছে এক নতুন বর। এমন তথ্য-ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। তবে এই তথ্যটি সঠিক নয়। এটি দুই কনটেন্ট ক্রিয়েটরের সাজানো নাটক।

ভাইরাল হওয়ার আশায় এমনটি করেছেন আকিকুল বাশার ও ইলিয়াস আহমেদ নামের দুই যুবক। বাইকবিডি নামের একটি গ্রুপ থেকে ভাইরাল হওয়া একটি স্ট্যাটাসের সূত্র ধরে ঘটনার খোঁজ নিতে গিয়ে জানা যায়, মেজো ভাই নামে একটি পেইজ থেকে দুই দিন আগে প্রকাশ করা হয় একটি ভিডিও ভাইরাল।

সেখানে দেখানো হয়, একটি মোটরসাইকেল কবরস্থ করা হচ্ছে। কারণ শ্বশুরবাড়ি থেকে পছন্দের বাইক পাননি আকিকুল নামে ওই যুবক। তাই তিনি ক্ষোভে মোটরসাইকেলটি কবরস্থ করেন।

এমন আরও অনেক কথা বলা হয়েছে ভিডিওতে। সেই ভিডিওটি দুই দিনে এক কোটি ২০ লাখ মানুষ দেখেছেন। মন্তব্য করেছেন ৫৪ হাজারের বেশি ফেসবুক ব্যবহারকারী। যাদের প্রায় সবাই সমালোচনামূলক মন্তব্য করেছেন।

পরে শুক্রবার আরও একটি ভিডিও আপলোড করা হয়েছে ওই পেইজ থেকে। সেখানে মূল ঘটনা খোলাসা করেছেন কনটেন্ট ক্রিয়েটর আকিকুল ও ইলিয়াস।

আকিকুল বাশার বলেন, আমরা বিডি আকিকুল ও মেজো ভাই পেইজে নিয়মিত কনটেন্ট আপলোড করে থাকি। সেই ধারবাহিকতায় বাইক নিয়ে একটি ভিডিও বানানোর প্ল্যান করি।

আসলে ওই বাইকটি আমি বিক্রি করে দিয়ে নতুন বাইক কিনেছি। বিক্রির আগে বাইকটি পুতে ফেলে ‘গর্ত থেকে কিভাবে বাইক পেলাম’ এমন একটি ভিডিও বানাই। তবে সেটি ভাইরাল হয়নি।

পরবর্তীতে মেজো ভাইকে (ইলিয়াস) নিয়ে চিন্তা করলাম কিভাবে ভিডিওটা ভাইরাল করা যায়। পরে যৌতুককে কেন্দ্র করে বাইক কবর দেওয়ার ঘটনা সাজানো হয়। আমি আসলে বিয়েই করিনি।

ইলিয়াস বলেন, ভাইরালের আশায় এই ভিডিওটি বানান। কারণ মানুষ নেগেটিভ বিষয় দ্রুত গ্রহণ করে। মূলত মজা করেই ভিডিওটি বানানো হয়েছে। এখন সেটি ভাইরাল হয়ে গেছে।

বিষয়টি সাজানো কনটেন্ট হিসেবে খোলাসা করলেও এমন মিথ্যা তথ্য প্রচার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য কমেন্টে নেতিবাচক মন্তব্যই করছেন নেটিজেনরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ