1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উন্নয়ন ও মানবিক সেবায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান ! উন্নয়ন ও মানবিক সেবায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান ! বরিশালে প্রবাসীকে অপহরণ ও মারধর, মুক্তিপণ দাবি, থানায় এজাহার, আটক ১ বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে তারুণ্যের উৎসব উপলক্ষে আন্তঃ টেকনোলজি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন বরিশালে ওয়ালটন প্লাজার কিস্তি গ্রাহক ও এক পরিবারকে বিশেষ আর্থিক সহায়তা প্রদান শিক্ষা ব্যবস্থার গতিশীলতায় কর্মদক্ষতা প্রশিক্ষণ অপরিহার্য- বরিশাল বোর্ড চেয়ারম্যান বরিশালে জমি বিরোধে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ, আহত- ২ শেবাচিমে ভর্তি-থানায় এজাহার ‘We Can Change’ (WCC) হতে পারে ঝালকাঠিতে নতুন সূর্যোদয়- অধ্যাপক ডা. এস. এম. খালিদ মাহমুদ শাকিল রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা প্রচারণার শিকার কৃষকদল নেতা রুবেল হাওলাদার ! বাউফলের কুখ্যাত সন্ত্রাসী হত্যা, ধর্ষণ, চাঁদাবাজীসহ একাধিক মামলার আসামি ‘চোরা মামুন’ ডিবির খাঁচায় বন্দি

হাতপাখায় চাপ দিলে ভোট যাচ্ছে নৌকায়, অভিযোগ ইসলামী আন্দোলনের

  • প্রকাশিত : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ১৫২ 0 সংবাদ টি পড়েছেন
খুলনা প্রতিনিধি // খুলনা ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা আব্দুল আউয়াল ইভিএম নিয়ে অভিযোগ করে বলেছেন, তার কাছে তার পোলিং এজেন্টদের মাধ্যমে অভিযোগ এসেছে- খালিশপুর ১২ নাম্বার ওয়ার্ডের একটি কেন্দ্রে ইভিএমে হাতপাখায় চাপ দিলে ভোট চলে যাচ্ছে নৌকায়।

সোমবার (১২ জুন) সকালে পশ্চিম বানিয়াখামার দারুল কোরআন বহুমুখী মাদরাসায় ভোট দিয়ে এসে তিনি এই অভিযোগ করেন।

মাওলানা আব্দুল আউয়াল বলেন, আমি যে কেন্দ্রে ভোট দিয়েছি সেখানে ইভিএমে সমস্যা পাইনি।

তিনি আরও বলেন, মেশিন নষ্ট, কোনো কোনো জায়গায় একটু উল্টোপাল্টা হচ্ছিল। একটা অভিযোগ পাওয়া গেল যে, ইভিএমে হাতপাখায় ভোট দিলে তা নৌকায় চলে যাচ্ছে।

আব্দুল আউয়াল বলেন, এছাড়া বিভিন্ন কেন্দ্রে ইভিএমে বিভ্রাট হচ্ছে। যাতে ভোট ধীরগতিতে চলছে। তবে অভিযোগ যদি তাড়াতাড়ি সংশোধন করে ফেলে তবে সেটি বড় ধরনের কোনো প্রভাব ফেলবে না বলে জানান তিনি।

তবে ভোটের সার্বিক পরিবেশ এখন পর্যন্ত ঠিক আছে বলেও জানান তিনি। সকাল থেকে ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে কম বলে উল্লেখ করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে পারে বলে আশা রাখেন প্রার্থী।

এদিকে নির্বাচন উপলক্ষে খুলনা সিটিতে আজ সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। প্রতিটি কেন্দ্রেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা শাখা জানিয়েছে, খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী রয়েছেন আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক (নৌকা প্রতীক), জাতীয় পার্টির (জাপা) শফিকুল ইসলাম মধু (লাঙ্গল প্রতীক), জাকের পার্টির এস এম সাব্বির হোসেন (গোলাপ ফুল প্রতীক) ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল আউয়াল (হাতপাখা প্রতীক)। আর টেবিল ঘড়ি প্রতীকে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন শফিকুর রহমান মুশফিক।

এছাড়া কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন ১৭৭ জন। নির্বাচনে ভোট প্রদান করবেন ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন ভোটার এবং ভোটগ্রহণ হবে ২৮৯ কেন্দ্রের ১৭৩১টি কেন্দ্রে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ