1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

বরিশাল সিটি নির্বাচন: কেন্দ্রে কেন্দ্রে বসছে ক্যামেরা

  • প্রকাশিত : শুক্রবার, ৯ জুন, ২০২৩
  • ২৩৬ 0 সংবাদ টি পড়েছেন
বরিশাল প্রতিনিধি // আগামী সোমবার (১২ জুন) বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচন। এর আগে শনিবারের মধ্যে বিসিসির নির্বাচনে সব কেন্দ্র ও কক্ষে ক্যামেরা বাসনো শেষ হবে। গত ৭ জুন (বুধবার) থেকে কেন্দ্রে কেন্দ্রে ক্যামেরা বসানোর কাজ শুরু হয়।

বিষয়টি জানিয়েছেন ক্যামেরা বসানো কমিটির আহ্বায়ক ও নেছারবাদ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহিন শরীফ।

মো. শাহিন শরীফ বলেন, গত বুধবার থেকে বরিশাল সিটি নির্বাচনের ১২৬ কেন্দ্রে সিসি টিভি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়েছে। আগামী শনিবারের মধ্যে ক্যামেরা বসানোর কাজ শেষ করা হবে। রোববার (১১ জুন) ট্রায়াল দেয়া হবে।

তিনি আরও বলেন, নির্বাচনে ৮৯৪টি ভোট কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতিটি ভোট কক্ষে একটি করে ও প্রতিটি কেন্দ্রের প্রবেশ পথে দুটি করে ক্যামেরা বসানো হবে। এতে মোট ১ হাজার ১৪৬টি ক্যামেরা থাকবে।

বরিশাল সিটি নির্বাচনের ভোট আগামী ১২ জুন। এতে ৭ মেয়র, ১১৯ জন সাধারণ ও ৪২ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী অংশ নিচ্ছেন। মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন পুরুষ ও ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন নারী ভোটার রয়েছেন।

প্রথমবারের মতো ইলেকট্রিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে নগরীর ৩০টি ওয়ার্ডে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ