1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উন্নয়ন ও মানবিক সেবায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান ! উন্নয়ন ও মানবিক সেবায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান ! বরিশালে প্রবাসীকে অপহরণ ও মারধর, মুক্তিপণ দাবি, থানায় এজাহার, আটক ১ বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে তারুণ্যের উৎসব উপলক্ষে আন্তঃ টেকনোলজি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন বরিশালে ওয়ালটন প্লাজার কিস্তি গ্রাহক ও এক পরিবারকে বিশেষ আর্থিক সহায়তা প্রদান শিক্ষা ব্যবস্থার গতিশীলতায় কর্মদক্ষতা প্রশিক্ষণ অপরিহার্য- বরিশাল বোর্ড চেয়ারম্যান বরিশালে জমি বিরোধে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ, আহত- ২ শেবাচিমে ভর্তি-থানায় এজাহার ‘We Can Change’ (WCC) হতে পারে ঝালকাঠিতে নতুন সূর্যোদয়- অধ্যাপক ডা. এস. এম. খালিদ মাহমুদ শাকিল রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা প্রচারণার শিকার কৃষকদল নেতা রুবেল হাওলাদার ! বাউফলের কুখ্যাত সন্ত্রাসী হত্যা, ধর্ষণ, চাঁদাবাজীসহ একাধিক মামলার আসামি ‘চোরা মামুন’ ডিবির খাঁচায় বন্দি

প্রেমের টানে বাংলাদেশে ভারতীয় তরুণী

  • প্রকাশিত : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ১৫৭ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // প্রেমের টানে ভারতীয় তরুণী পাড়ি জমিয়েছেন বাংলাদেশে। এমন ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের উল্লাপাড়ায়। নাইসা মল্লিক (২৬) নামের ওই তরুণী বাংলাদেশে এসে বিয়ে করেন পছন্দের মানুষ জুয়েল সরকারকে (২৪)।

ওই তরুণ ও তরুণীর সঙ্গে কথা বলে জানা যায়, ফেসবুকে পরিচয়ের সুবাদে দেড় বছর আগে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই ভালোবাসার সুবাদেই গত বুধবার উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ী গ্রামে আসেন ওই নারী। এরপর প্রেমিক ওই গ্রামের ইরান সরকারের ছেলে জুয়েল সরকারের সঙ্গে বৃহস্পতিবার বিয়ে হয় তাঁর। ভারত থেকে আসা ওই তরুণীকে এক নজর দেখতে ছেলের বাড়িতে ভিড় করছে স্থানীয় বাসিন্দাসহ দূর-দূরান্ত থেকে আসা মানুষ।

নাইসা মল্লিক বলেন, ‘আমার বাবার নাম খয়রুল আলম মল্লিক। বাড়ি ভারতের হাওড়া জেলার দশনগর থানার ধারসা ছোট মল্লিকপাড়ায়। প্রেমের কথা আমার পরিবারকে জানালে তাঁরা মেনে নিতে অস্বীকার করেন। তাই পরিবার ছেড়ে ভালোবাসার মানুষের কাছে চলে আসার সিদ্ধান্ত নিই।

তারপর পাসপোর্ট ও ভিসার মাধ্যমে বেনাপোল সীমান্ত দিয়ে ইমিগ্রেশন শেষ করে বাংলাদেশে আসি। এখানে আসার পর বাংলাদেশের আইন অনুযায়ী আমাদের বিয়ে সম্পন্ন হয়।’ পছন্দের মানুষকে বিয়ে করে তিনি অনেক সুখে আছেন বলে জানান নাইসা।

জুয়েল সরকার বলেন, ‘দীর্ঘ দেড় বছর সম্পর্কের পর নাইসার সঙ্গে আমার বিয়ের কথা হয়। তাই নাইসা গত বুধবার আমার কাছে চলে আসে। নাইসাকে পেয়ে আমি খুবই খুশি।’

এ বিয়ের বিষয়ে আইনি পরামর্শদাতা সিরাজগঞ্জ জেলা জজ কোর্টের আইনজীবী গোলাম মোহাম্মদ বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জ কোর্টে ভারতীয় মেয়ে নাইসা এবং উপজেলার বালসাবাড়ী এলাকার ইরান সরকারের ছেলে জুয়েলের বিয়ে সম্পন্ন হয়।

এ বিষয়ে ছেলের বাবা ইরান সরকার বলেন, ‘ভারতীয় তরুণীর সঙ্গে আমার ছেলে জুয়েলের ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্ক হয়। এরপর ওই মেয়ে আবার বাড়িতে চলে আসে। পরে স্থানীয়দের সহযোগিতায় এবং ছেলে-মেয়ে দুজনের সম্মতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। বর্তমানে তারা সুখে-শান্তিতে সংসার করছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ