1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
সোমবার, ১৮ মে ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

নির্বাচনকালীন সরকার গঠনের আগে পদত্যাগ করবেন প্রধানমন্ত্রী

  • প্রকাশিত : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ১৯৯ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নির্বাচনকালীন সরকার গঠনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করবেন। তবে এই নির্বাচনকালীন সরকার কখন গঠন করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী।

রোববার দুপুরে দুর্নীতির মামলা বিচারকাজের সঙ্গে সম্পৃক্ত বিচারকদের ১৫০তম রিফ্রেশার কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

আইনমন্ত্রী বলেন, সংসদীয় গণতন্ত্রের ভিত্তিতে আমাদের রাষ্ট্র পরিচালিত হয়। প্রধানমন্ত্রী যখন মনে করবেন নির্বাচনকালীন সময়ে তিনি একটি ছোট সরকার করতে চান, এই সময়ে তিনি পদত্যাগ করবেন এবং তার পরে তিনি তার সরকার গঠন করবেন। আমার মনে হয় এ ব্যাপারে কোনো অস্পষ্টতা নেই। কারণ প্রধানমন্ত্রী ইতোমধ্যেই বলে দিয়েছেন নির্বাচনকালীন সরকারের কথা। নির্বাচনকালীন সরকারে কারা কারা থাকতে পারেন এই রূপরেখা তিনি দিয়ে দিয়েছেন।

 

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে তিনি বলেন, বিদেশি সংস্থা মতামত দেয়ার আগেই ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করার প্রয়োজন হলে সরকার করবে। অপব্যবহার ঠেকাতে সেপ্টেম্বর নাগাদ ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন হবে বলেও জানান আইনমন্ত্রী।

দুর্নীতি দেশের উন্নয়ন অগ্রযাত্রার সবচেয়ে বড় বাধা উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, সরকার দুর্নীতিকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে চায়। তাই বিচারকদের দুর্নীতির বিরুদ্ধে সঠিক রায় দিতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি নাজমুন আরা সুলতানা। উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব গোলাম সারওয়ার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ