1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উন্নয়ন ও মানবিক সেবায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান ! উন্নয়ন ও মানবিক সেবায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান ! বরিশালে প্রবাসীকে অপহরণ ও মারধর, মুক্তিপণ দাবি, থানায় এজাহার, আটক ১ বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে তারুণ্যের উৎসব উপলক্ষে আন্তঃ টেকনোলজি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন বরিশালে ওয়ালটন প্লাজার কিস্তি গ্রাহক ও এক পরিবারকে বিশেষ আর্থিক সহায়তা প্রদান শিক্ষা ব্যবস্থার গতিশীলতায় কর্মদক্ষতা প্রশিক্ষণ অপরিহার্য- বরিশাল বোর্ড চেয়ারম্যান বরিশালে জমি বিরোধে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ, আহত- ২ শেবাচিমে ভর্তি-থানায় এজাহার ‘We Can Change’ (WCC) হতে পারে ঝালকাঠিতে নতুন সূর্যোদয়- অধ্যাপক ডা. এস. এম. খালিদ মাহমুদ শাকিল রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা প্রচারণার শিকার কৃষকদল নেতা রুবেল হাওলাদার ! বাউফলের কুখ্যাত সন্ত্রাসী হত্যা, ধর্ষণ, চাঁদাবাজীসহ একাধিক মামলার আসামি ‘চোরা মামুন’ ডিবির খাঁচায় বন্দি

শনির চাঁদ থেকে বেরুচ্ছে পানির ফোয়ারা!

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ১৮৭ 0 সংবাদ টি পড়েছেন
আন্তর্জাতিক ডেস্ক // পানির অপর নাম জীবন। আবার পানি থেকেই জন্ম নিতে পারে জীবন। আর এ কারণে শনির একটি উপগ্রহে পানির খোঁজ পেয়ে দারুণ উচ্ছসিত বিজ্ঞানী ও গবেষকরা। নতুন প্রজন্মের টেলিস্কোপ জেমস ওয়েব শনি গ্রহের একটি চাঁদে খুঁজে বের করেছে পানির বিশাল ফোয়ারা।

সম্প্রতি জেমস ওয়েব আবিষ্কার করে শনির ১৪৫ টি উপগ্রহ। এসব উপগ্রহ লক্ষ কিলোমিটারের বেশি দূর থেকে শনির চারপাশে ঘুরছে। এসব উপগ্রহের মধ্যেই একটি নাম এনসেলাডাস। এটি আকারে ছোট হলেও, সেখানে মিলেছে একধিক তথ্য। যা অবাক করছে বিজ্ঞানীদের।

সবচেয়ে বড় তথ্য, সেই এনসেলাডাসে পানির খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। টেলিস্কোপেই দেখা গেছে পানির ছবি। এতে অবাক বিজ্ঞানীরা। পানির ফোয়ারা বেরুচ্ছে সেখান থেকে। আর সেই পানির ফোয়ারার দৈর্ঘ্য কয়েক কিলোমিটার জুড়ে।

পানি ছাড়াও সেখানে পাওয়া গেছে জৈব কণাও। সেখান থেকে মিলতেও পারে প্রাণের সন্ধান। জেমস ওয়েব ছবিটি তুলেছিলো ২০২২ সালেই। ক্যাসিনি মহাকাশযান দেখেছিলো উপগ্রহটি। ক্যাসিনির স্পেকট্রোমিটারে পানির ফোয়ারা থেকে বোঝা যায়, সেখানে থাকতে পারে প্রাণ।

বিজ্ঞানীরা বলছেন, উপগ্রহে পানির ফোয়ারর পাশাপাশি জৈব কণাও ছড়াচ্ছে। এই কণাগুলোতে এমন অনেক জৈবিক ও রাসায়নিক কণা মিশে থাকতে পারে, যেখান থেকে প্রাণের আবিষ্কার করা যায়। জেমস ওয়েব ২০০২২ সালের নভেম্বরে এটির ছবি তোলে, আর ১৭ মে স্পেস টেলিস্কোপ সায়েন্স ইনস্টিটিউট তা প্রকাশ করে। এরপরই ছবিগুলো ঘুম কেড়েছে বিশ্বের।

নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের র্বিজ্ঞানী সারাহ ফাগি জানান, টেলিস্কোপে যে দৃশ্য ধরা পড়েছে, তা থেকে বোঝা যাচ্ছে এগুলো বিশালাকার পানির ফোয়ারা। তবে এখনও এ নিয়ে গবেষণা করছেন বিজ্ঞানীরা।

সূর্যের তাপ এনসেলাডাসের ভূমিতে উপস্থিত তরল বরফ মহাসাগরকে বাষ্পীভূত করে। শনি গ্রহের মাধ্যাকর্ষণ সেই বাষ্পকে বাইরের দিকে টানে। তারপর প্রায়ই চাঁদের পৃষ্ঠ থেকে এই ধরনের ফোয়ারা বের হতে দেখা যায় বলে মনে করছেন বিজ্ঞানীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ