1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

বায়ুবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ

  • প্রকাশিত : শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ২২৫ 0 সংবাদ টি পড়েছেন
কক্সবাজার প্রতিনিধি // কক্সবাজারে বায়ু বিদ্যুৎ প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ শেষ হচ্ছে। দু-একদিনের মধ্যে জাতীয় গ্রিডে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলক যুক্ত হতে যাচ্ছে।

বুধবার কক্সবাজার সদরের খুরুশকুলে দেশের বৃহত্তম এই বায়ু বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এ কথা জানান।

তৌফিক ইলাহী বলেন, দেশের বিদ্যুতের চাহিদার জোগান দিতে সরকার বেসরকারি খাতে আরও নতুন করে বায়ুবিদ্যুৎ প্রকল্পের সুযোগ দিচ্ছে। কক্সবাজারের খুরুশকুলের এ প্রকল্প চলতি বছরের শেষের দিকে পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হবে। তবে এর আগেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হচ্ছে।

বায়ুবিদ্যুৎ প্রকল্প পরিদর্শনকালে প্রকল্পের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা।

 

গত বছরের ৩০ মার্চ কক্সবাজার সদরের খুরুশকুলে ৬০ মেগাওয়াটের বায়ুবিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু করে বেসরকারি প্রতিষ্ঠান ইউএস-ডিকে গ্রিন এনার্জি (বিডি) লিমিটেড। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী জহিরুল ইসলাম খান জানিয়েছেন, বাতাস থেকে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য মোট ২২টি টারবাইন স্থাপন করা হচ্ছে। প্রতিটি টারবাইন ৩ মেগাওয়াট বিদ্যু উৎপাদন করবে। ইতোমধ্যে ১০টি টারবাইন স্থাপন করা হয়েছে। এ ছাড়া ব্যাকআপের জন্য স্ট্যান্ডবাই হিসেবে দুটি টারবাইন বসানো হবে।

এ ছাড়া প্রকল্পটিতে ১২০ মেগাওয়াট পর্যন্ত উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কাছে একটি প্রস্তাব পাঠানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এজন্য আরও ২০টি টারবাইনের প্রয়োজন হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ