1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উন্নয়ন ও মানবিক সেবায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান ! উন্নয়ন ও মানবিক সেবায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান ! বরিশালে প্রবাসীকে অপহরণ ও মারধর, মুক্তিপণ দাবি, থানায় এজাহার, আটক ১ বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে তারুণ্যের উৎসব উপলক্ষে আন্তঃ টেকনোলজি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন বরিশালে ওয়ালটন প্লাজার কিস্তি গ্রাহক ও এক পরিবারকে বিশেষ আর্থিক সহায়তা প্রদান শিক্ষা ব্যবস্থার গতিশীলতায় কর্মদক্ষতা প্রশিক্ষণ অপরিহার্য- বরিশাল বোর্ড চেয়ারম্যান বরিশালে জমি বিরোধে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ, আহত- ২ শেবাচিমে ভর্তি-থানায় এজাহার ‘We Can Change’ (WCC) হতে পারে ঝালকাঠিতে নতুন সূর্যোদয়- অধ্যাপক ডা. এস. এম. খালিদ মাহমুদ শাকিল রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা প্রচারণার শিকার কৃষকদল নেতা রুবেল হাওলাদার ! বাউফলের কুখ্যাত সন্ত্রাসী হত্যা, ধর্ষণ, চাঁদাবাজীসহ একাধিক মামলার আসামি ‘চোরা মামুন’ ডিবির খাঁচায় বন্দি

কাউন্সিলর পদে বর্তমান ও সাবেক বিএনপি নেতাদের ছড়াছড়ি

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ১৭৬ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির বর্তমান এবং সাবেক একাধিক বিএনপি নেতা বিভিন্ন ওয়ার্ডে সাধারণ কাউন্সিলরের পাশাপাশি সংরক্ষিত ওয়ার্ডগুলোতেও প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এমনকি একাধিক স্থানীয় বিএনপি নেত্রীও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এরই মধ্যে নির্বাচনি অফিসও উদ্বোধন করেছেন। তারা ভোট চেয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। তাদের কর্মী-সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারণা করছেন।

প্রার্থী হয়েছেন মহানগর বিএনপির ৫ নং যুগ্ম আহ্বায়ক এমডি হাবিবুর রহমান টিপু। তিনি ৬ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে মনোনয়ন দাখিল করেছেন। একইভাবে ৯ নং ওয়ার্ড থেকে মহানগর বিএনপির ৭ নং যুগ্ম আহ্বায়ক মো. হারুন অর রশিদ এবং একই ওয়ার্ড থেকে যুবদল নেতা সৈয়দ হুমায়ুন কবির লিংকু প্রার্থী হয়েছেন।

১৯ নং ওয়ার্ড থেকে মহানগর বিএনপির ৮ নং যুগ্ম আহ্বায়ক শাহ আমিনুল ইসলাম, ২২ নং ওয়ার্ড থেকে আহ্বায়ক কমিটির ১ নং সদস্য আনম সাইফুল আহসান আজিম ও তার স্ত্রী মহানগর মহিলা দলের সহ-সভাপতি মিসেস জেসমিন সামাদ শিল্পী।

৮ নং ওয়ার্ড থেকে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির ১৭ নং সদস্য সেলিম হাওলাদার, ৫ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো. মাইনুল হক ওই ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী ও ১৮ নং ওয়ার্ড বিএনিপর সদস্য সচিব মো. জিয়াউল হক মাসুম কাউন্সিলর প্রার্থী হয়েছেন। এ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জাবের আবদুল্লাহ সাদি জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

৭ নং সংরক্ষিত ওয়ার্ড থেকে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির ৩৮ নং সদস্য সেলিনা বেগম এবং ১০ নং সংরক্ষিত ওয়ার্ড থেকে মহানগর আহ্বায়ক কমিটির ৩৬ নং সদস্য রাশিদা পারভীনও প্রার্থী হয়েছেন।

সাবেকদের মধ্যে ২৪ নং ওয়ার্ড থেকে মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি এবং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফিরোজ আহম্মেদ, ২৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফরিদ উদ্দিন হাওলাদার, ২৮ নং ওয়ার্ড থেকে সাবেক ওয়ার্ড বিএনপির সভাপতি হুমায়ন কবির, ৪ নং ওয়ার্ড বিএনপির নেতা ইউনুস মিয়া এবং ৩০ নং ওয়ার্ড বিএনপির নেতা খায়রুল মামুন প্রার্থী হয়েছেন।

অন্যদিকে বুধবার বিকালে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রিটার্নিং কর্মকর্তা হুমাউন কবিরের হাতে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ারের শ্যালক সাবেক কাউন্সিলর সৈয়দ সাইদুল হাসান মামুন।

বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার বলেন, দলের মহাসচিব তো বলেই দিয়েছেন এ সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপির কোনো নেতাকর্মী। যারা যাবেন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এখানে কোনো যুক্তি দেখানো উচিত নয়।

বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন, বিএনপি এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না-এটা আগেই জানানো হয়েছে। তারপরও যদি বিএনপির পদধারী কোনো নেতা নির্বাচনে যায় তা হলে অবশ্যই তাদের বিরুদ্ধে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ
করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ