1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

২০ কিলোমিটার তাড়া করে বরকে বিয়ের মণ্ডপে ফেরালেন কনে

  • প্রকাশিত : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ২২৪ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // পালিয়ে যাওয়ার চেষ্টা করা হবু বরকে ২০ কিলোমিটারের বেশি তাড়া করে বিয়ের মণ্ডপে ফিরিয়ে আনলেন কনে। ঠিক যেন বলিউড সিনেমার দৃশ্য বাস্তবে। সম্প্রতি এমন নাটকীয় ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের বারেল্লির বারাদারি এলাকায়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে জানা যায়, গায়ে বিয়ের শাড়ি ও গয়না পরা অবস্থাতেই বরকে তাড়া করেন ওই নারী। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, কনে বিয়ের সাজে থাকলেও সাধারণ পোশাকেই পাশে বসে রয়েছেন বর। মন্দিরের ভেতরে চলছে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা।

ওই যুবকের সঙ্গে আড়াই বছরের প্রেমের সম্পর্ক ছিল মেয়েটির। এরপর দুই পরিবারের সম্মতিতে তাঁদের বিয়ের দিনক্ষণ নির্ধারিত হয়। সে হিসাবে গত রোববার (২১ মে) স্থানীয় মন্দিরে তাঁদের বিয়ে হবে বলে ঠিক হয়েছিল।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানা যায়, বিয়ের দিন দীর্ঘ সময় পরেও বর মণ্ডপে হাজির না হওয়ায় কনে ফোন করেন তাঁর কাছে। তখন বর মণ্ডপে আসার পরিবর্তে অজুহাত দেন, মাকে আনতে অন্য জেলায় যাচ্ছেন।

এটি শুনে কনের সন্দেহ হয়। পরে কনে নিজেই বরকে খুঁজতে বের হন। খুঁজতে খুঁজতে বারেল্লি থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে ভিমোরা থানার কাছে একটি বাসস্টেশনে পাওয়া যায় যুবককে।খুঁজে পাওয়ার পর মাঝ রাস্তায় হবু বরের সঙ্গে কনের নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। এরপর বরকে নিয়ে মণ্ডপে ফিরে আসেন কনে। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে নির্দিষ্ট স্থানেই বিয়ে সম্পন্ন হয় যুগলের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ