1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উন্নয়ন ও মানবিক সেবায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান ! উন্নয়ন ও মানবিক সেবায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান ! বরিশালে প্রবাসীকে অপহরণ ও মারধর, মুক্তিপণ দাবি, থানায় এজাহার, আটক ১ বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে তারুণ্যের উৎসব উপলক্ষে আন্তঃ টেকনোলজি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন বরিশালে ওয়ালটন প্লাজার কিস্তি গ্রাহক ও এক পরিবারকে বিশেষ আর্থিক সহায়তা প্রদান শিক্ষা ব্যবস্থার গতিশীলতায় কর্মদক্ষতা প্রশিক্ষণ অপরিহার্য- বরিশাল বোর্ড চেয়ারম্যান বরিশালে জমি বিরোধে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ, আহত- ২ শেবাচিমে ভর্তি-থানায় এজাহার ‘We Can Change’ (WCC) হতে পারে ঝালকাঠিতে নতুন সূর্যোদয়- অধ্যাপক ডা. এস. এম. খালিদ মাহমুদ শাকিল রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা প্রচারণার শিকার কৃষকদল নেতা রুবেল হাওলাদার ! বাউফলের কুখ্যাত সন্ত্রাসী হত্যা, ধর্ষণ, চাঁদাবাজীসহ একাধিক মামলার আসামি ‘চোরা মামুন’ ডিবির খাঁচায় বন্দি

বিসিসি’র ২৩ নং ওয়ার্ড, জনগণের আস্থা কাউন্সিলর প্রার্থী ‘আজাদ’

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ১৬৭ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদকঃ আগামী ১২ জুন অনুষ্ঠিত হচ্ছে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন। নির্বাচন ঘিরে ক্রমশই উত্তপ্ত হয়ে ওঠছে রাজনীতির মাঠ। নৌকা প্রার্থীর বিপরীতে শক্ত অবস্থানে রয়েছেন প্রতিদ্বন্দী প্রার্থীরাও। নগরপিতা বা জনপ্রতিনিধিত্বের চেয়ারে আসীন হতে নানা কৌশলে ভোটারদের আস্থা অর্জনে গুরুত্ব দিচ্ছেন তারা। শুধু মেয়র পদেই এ শক্ত লড়াই নয় এবারে প্রতি ওয়ার্ডে কাউন্সিলর পদেও প্রতিদ্বন্ধীতায় নেমেছেন অনেক নতুন মুখ। ভোটারদের ভালবাসা অর্জনের পুর্বেও নতুনদের অনেকেই জনপ্রতিনিধি হয়ে জনসেবক হিসেবে নিজেকে গড়ার প্রস্ততি নিচ্ছেন। মানুষের ভাগ্যোন্নয়নে ও সুবিধা বঞ্চিত এলাকার উন্নয়নে ভুমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেই অংশ নিয়েছেন এ লড়াইয়ে।

এমনি এক মানবিক ব্যক্তিত্বসম্পন্ন মোঃ শাহীন খান আজাদ । আসন্ন সিটি নির্বাচনের ২৩ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে লড়বেন তিনি।

জানা যায়, মো: শাহীন খান আজাদ একজন সমাজ সেবক। সমাজের উন্নয়নে অবহেলিত মানুষের পাশে থেকে জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো অতিবাহিত করে চলেছেন। সেই সেবার ধারাবাহিকতা অব্যাহত রাখতেই এবারে অংশ নিচ্ছেন নির্বাচনে। মূলত একজন জনপ্রতিনিধি হতে নয় একজন সফল জনসেবক হিসেবে মানুষের মাঝে নিজেকে বিলিয়ে দেয়ার প্রয়াসেই তার এ স্বীদ্ধান্ত।

এ সমাজ সেবক ২৩ নং ওয়ার্ডবাসীসহ সর্ব মহলে ইতিমধ্যে মানবিক ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিতি লাভ করেছেন।

ওয়ার্ডের স্থানীয়রা জানান, ইতিবাচক মুল্যবোধের অধিকারী সম্পন্ন ব্যক্তিত্ব মো: শাহীন খান আজাদ জীবনের গুরুত্বপূর্ণ সময় মানুষকে সেবার মধ্য দিয়ে কাটিয়ে যাচ্ছেন। ওয়ার্ডবাসীর ভাগ্যন্নয়নের প্রয়াসে দিন-রাত স্বপ্ন বুনে চলেছেন।

তিনি সর্বদা দান-সদকার পাশাপাশি সমাজের গরীব দুঃখী অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দুর্ভোগ লাঘবের প্রচেস্টা অব্যাহত রেখেছেন। ইসলামের খেদমতেও বারংবারই একধাপ এগিয়ে তিনি।

সমাজ সেবামুখী প্রত্যেক ইতিবাচক কর্মকান্ডে তাকে সক্রিয় অবস্থানেই দেখা যায়। তিনি শুধু এই এলাকায়ই নয়, নিজের সর্বোচ্চ সাধ্যমত বিভিন্ন স্থানের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে প্রায়সময়ই প্রশংসা কুড়িয়ে চলেছেন। তার এসব কর্মকান্ড অব্যহত থাকুক।

স্থানীয় আরও কয়েকজন জানান, ওয়ার্ডের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হয়নি। আমরা নতুন কোন জনপ্রতিনিধির অপেক্ষায় রয়েছি। যিনি শুধু বরাদ্দের বাইরে নিজস্ব উদ্যোগে ঘোচাবেন মানুষের দুর্ভোগ। ওয়ার্ডকে একটি নান্দনিকতা উপহার দিবেন।

এদিকে কয়েকজন বৃদ্ধ ভোটার জানান, ওয়ার্ডে নানা সমাজসেবামুখী কর্মকান্ড বাস্তবায়ন ও ইতিবাচক মুল্যবোধ সম্পন্ন একজন যোগ্য ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি পেয়েছেন মোঃ শাহীন খান আজাদ। তার নেতৃত্বে আগামীর ২৩ নং ওয়ার্ড হবে একটি মডেল ওয়ার্ড বলে আমরা আশাবাদী।

কাউন্সিলর পদপ্রার্থী মানবিক মো: শাহীন খান আজাদ বলেন, কাঙ্ক্ষিত উন্নয়ন ও ২৩ নং ওয়ার্ডবাসীর পাশে থাকার প্রত্যয়ে সামাজিক দ্বায়বদ্ধতা থেকে আমার নির্বাচনে অংশগ্রহণ। মানুষের নানা সুবিধা অসুবিধায় পাশে থেকে তাদের সেবায় মনোনিবেশ ও কাঙ্ক্ষিত সেবা প্রদানই আমার লক্ষ্য। ওয়ার্ডবাসীর মাঝে নিজেকে বিলিয়ে দিতে চাই। তাদের একজন হয়ে যেকোন সমস্যা নিরসনে আমার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

আজাদ আরও বলেন, এই ওয়ার্ডে মানুষ মৌলিক সুবিধা থেকে সিংহভাগই বঞ্চিত। সিটি কর্পোরেশন এলাকায় থাকলেও নাগরিক সুবিধা পাচ্ছেন না তারা।

ওয়ার্ডে নানাবিধ সমস্যা রয়েছে। রাস্তা ঘাট অনুন্নত। ড্রেনেজ ব্যবস্থা নেই। জলাবদ্ধতা সৃষ্টি হয়। এছাড়া অপরিচ্ছন্নতায় মশার উপদ্রব রয়েছে। ওয়ার্ডে মাদকের সয়লাব রয়েছে। নির্বাচিত হলে এসব সমস্যা নিরসন করব।

ওয়ার্ডে সামাজিকভাবে সচেতনতার পাশাপাশি নির্বাচিত হলে কর্মসংস্থানের ব্যবস্থা ও তাতে উদ্বুব্ধ করব।

তিনি আরও বলেন, পরিবর্তনের জন্য নির্বাচনে অংশ নিয়েছি। ওয়ার্ডকে একটি শান্তিময় এলাকা হিসেবে গড়ে তুলতে চাই।

আজাদ আরও বলেন, আমার ওয়ার্ডের মানুষ আমায় ভালবাসে। তাদের এমন ভালবাসাই আমার শক্তি। তাদের পাশে আগেও যেমন ছিলাম বর্তমানেও আছি আর মৃত্যুর পুর্ব পর্যন্ত জনগণের সেবায়ই থাকবে আমার একমাত্র উদ্দেশ্য। যোগ্য প্রার্থীকে বাছাইয়ে ভোটারদের প্রতি তিনি শতভাগ আস্থা ও তাদের প্রতি ভালবাসা জ্ঞাপন করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ