1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
সোমবার, ১৮ মে ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

৮ হাজার কেজি আম জব্দ করে বিনষ্ট

  • প্রকাশিত : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ২১৯ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // ক্ষতিকর রাসায়নিক দিয়ে পাকানো বিভিন্ন প্রজাতির ৮ হাজার কেজি আম জব্দ করেছে র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প। এসব আম ঢাকায় পাঠানো হচ্ছিল।

গতকাল রোববার রাত ১১টা থেকে ২টা পর্যন্ত টানা তিন ঘণ্টা শহরের বাঁকাল এলাকায় অভিযান চালিয়ে জব্দ করা আম বুলডোজারে পিষে আমগুলো বিনষ্ট করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৬ সাতক্ষীরা কোম্পানি কমান্ডার মেজর জে.এম. গালিব।

জানা গেছে, গতকাল রাতে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার জিরেন গাছা থেকে দুই ট্রাকভর্তি অপরিপক্ব আম ক্ষতিকর রাসায়নিক দিয়ে পাকিয়ে ঢাকায় নিয়ে যাচ্ছিল ‘জয়েন্ট ট্রান্সপোর্ট’ নামের একটি প্রতিষ্ঠান। ট্রাক দুইটি সাতক্ষীরা শহরের বাঁকাল ট্রাক স্ট্যান্ড সংলগ্ন এলাকায় পৌঁছালে আমগুলো জব্দ করে র‌্যাব।

এরপর জেলা প্রশাসনের সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিনের নেতৃত্বে বুলডোজারে পিষে আমগুলো বিনষ্ট করা হয়। এসময় সদর উপজেলা কৃষি অফিসার মো. মনির হোসেন ও র‌্যাব-৬ সাতক্ষীরার সদস্যরা উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা সদর উপজেলার কৃষি অফিসার মো. মনির হোসেন বলেন, ‘অপরিপক্ব আমে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করা হয়েছে, যেটা মানবদেহের জন্য ব্যাপক ক্ষতিকর।’

র‌্যাব-৬ সাতক্ষীরা কোম্পানি কমান্ডার মেজর জে.এম গালিব বলেন, ‘গোপন তথ্যে জানতে পারি কালিগঞ্জ উপজেলার জিরেন গাছা থেকে ট্রাকভর্তি অপরিপক্ব আম ক্ষতিকর রাসায়নিক দিয়ে পাকিয়ে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে শহরের বাঁকাল ট্রাক স্ট্যান্ড সংলগ্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে দুই ট্রাক থেকে ৮ হাজার কেজি অপরিপক্ব আম জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য সাড়ে ৬ লাখ টাকা।’

তিনি আরও বলেন, ‘আমের মৌসুম শুরুর আগেই অসাধু ব্যবসায়ীরা বেশি লাভের আশায় রাসায়নিক মিশিয়ে আম পাকিয়ে বিক্রি করেছেন। এসব অপরিপক্ব আম ঢাকায় পাঠাচ্ছেন তারা। এই আমগুলো বাজারজাত করতে এখনো যথেষ্ঠ সময় বাকি আছে। বাইরে থেকে পাকা মনে হলেও আমগুলো আসলে অপরিপক্ব। রাসায়নিক দিয়ে কাঁচা আম পাকানো হয়েছে। এই আম মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিন বলেন, ‘গতকাল দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সাতক্ষীরায় ‘নিরাপদ আম বাজারজাতকরণ’ বিষয়ক মতবিনিময় সভা হয়। সভায় আগামী ১২ মে গোবিন্দভোগ, ২৫ মে হিমসাগর, ১ জুন ল্যাংড়া ও ১৫ জুন আম্রপালি গাছ থেকে আম সংগ্রহ ও বাজারজাত করণের দিন নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের আগে কেউ গাছ থেকে আম সংগ্রহ করলে বা কেমিকেল মিশিয়ে অপরিপক্ব আম বাজারজাত করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ