1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:৪২ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উন্নয়ন ও মানবিক সেবায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান ! উন্নয়ন ও মানবিক সেবায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান ! বরিশালে প্রবাসীকে অপহরণ ও মারধর, মুক্তিপণ দাবি, থানায় এজাহার, আটক ১ বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে তারুণ্যের উৎসব উপলক্ষে আন্তঃ টেকনোলজি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন বরিশালে ওয়ালটন প্লাজার কিস্তি গ্রাহক ও এক পরিবারকে বিশেষ আর্থিক সহায়তা প্রদান শিক্ষা ব্যবস্থার গতিশীলতায় কর্মদক্ষতা প্রশিক্ষণ অপরিহার্য- বরিশাল বোর্ড চেয়ারম্যান বরিশালে জমি বিরোধে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ, আহত- ২ শেবাচিমে ভর্তি-থানায় এজাহার ‘We Can Change’ (WCC) হতে পারে ঝালকাঠিতে নতুন সূর্যোদয়- অধ্যাপক ডা. এস. এম. খালিদ মাহমুদ শাকিল রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা প্রচারণার শিকার কৃষকদল নেতা রুবেল হাওলাদার ! বাউফলের কুখ্যাত সন্ত্রাসী হত্যা, ধর্ষণ, চাঁদাবাজীসহ একাধিক মামলার আসামি ‘চোরা মামুন’ ডিবির খাঁচায় বন্দি

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় ধর্মমন্ত্রী নিহত

  • প্রকাশিত : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ১৬৫ 0 সংবাদ টি পড়েছেন
আন্তর্জাতিক ডেস্ক // পাকিস্তানের ধর্ম বিষয়ক মন্ত্রী ও জমিয়তে উলামায়ে ইসলাম (ফজল) দলের নেতা মুফতি আবদুল শাকুর দেশটির রাজধানী ইসলামাবাদের রেড জোনে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রোববার পাকিস্তানের গণমাধ্যম ডনের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

পুলিশের তথ্য অনুসারে, গতকাল শনিবার সন্ধ্যায় ইফতারির কিছু আগে আবদুল শাকুর স্থানীয় হোটেল থেকে সচিবালয়ে যাচ্ছিলেন। সে সময় দুর্ঘটনা ঘটে।

মন্ত্রীর গাড়িতে একটি টয়োটা হিলাক্স ধাক্কা মারে। সেই গাড়িতে ৫ যাত্রী ছিলেন।

দুর্ঘটনার পর আশংকাজনক অবস্থায় মন্ত্রীকে উদ্ধার করে স্থানীয় পলি ক্লিনিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। হিলাক্স গাড়ির ৫ যাত্রীকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আকবর নাসির খান হাসপাতালের বাইরে গণমাধ্যমকে জানান, আবদুল শাকুর নিজেই গাড়ি চালাচ্ছিলেন। মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

আইজিপি বলেন, এ ঘটনার তদন্ত চলছে। গাড়ি ও এর চালককে হেফাজতে রাখা হয়েছে এবং গাড়ির অন্যান্য আহত যাত্রীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মন্ত্রীর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রোববার স্থানীয় সময় দুপুর ২টায় লাক্কি মারওয়াতের তাজবি খেল এলাকায় তাকে দাফন করা হবে বলে জমিয়ত উলেমা-ই-ইসলামের (ফজল) টুইটে জানিয়েছে।

আব্দুল শাকুরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি প্রয়াত মন্ত্রীকে ‘প্রগতিশীল ও আদর্শ নেতা’ এবং ভালো মানুষ হিসেবে অভিহিত করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ