1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উন্নয়ন ও মানবিক সেবায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান ! উন্নয়ন ও মানবিক সেবায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান ! বরিশালে প্রবাসীকে অপহরণ ও মারধর, মুক্তিপণ দাবি, থানায় এজাহার, আটক ১ বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে তারুণ্যের উৎসব উপলক্ষে আন্তঃ টেকনোলজি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন বরিশালে ওয়ালটন প্লাজার কিস্তি গ্রাহক ও এক পরিবারকে বিশেষ আর্থিক সহায়তা প্রদান শিক্ষা ব্যবস্থার গতিশীলতায় কর্মদক্ষতা প্রশিক্ষণ অপরিহার্য- বরিশাল বোর্ড চেয়ারম্যান বরিশালে জমি বিরোধে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ, আহত- ২ শেবাচিমে ভর্তি-থানায় এজাহার ‘We Can Change’ (WCC) হতে পারে ঝালকাঠিতে নতুন সূর্যোদয়- অধ্যাপক ডা. এস. এম. খালিদ মাহমুদ শাকিল রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা প্রচারণার শিকার কৃষকদল নেতা রুবেল হাওলাদার ! বাউফলের কুখ্যাত সন্ত্রাসী হত্যা, ধর্ষণ, চাঁদাবাজীসহ একাধিক মামলার আসামি ‘চোরা মামুন’ ডিবির খাঁচায় বন্দি

গাজীপুরে আগুনে পুড়েছে কারখানা, ঘর ও দোকান

  • প্রকাশিত : শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ১৬০ 0 সংবাদ টি পড়েছেন
গাজীপুর প্রতিনিধি // গাজীপুরে এক অগ্নিকাণ্ডে চারটি ফার্নিচারের কারখানা, বসত ঘর এবং কয়েকটি দোকান ও মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শুক্রবার সকালে মহানগরীর নলজানি মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. তাশারফ হোসেন জানান, শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে মহানগরের নলজনি মধ্যপাড়া এলাকায় টিটুর মালিকানাধীন একটি ফার্নিচারের কারখানায় আগুনের সূত্রপাত হয়। থিনার জাতীয় কেমিক্যাল ও কাঠের বোর্ডের সংস্পর্শে এসে আগুন মুহূর্তেই পার্শ্ববর্তী রায়হান, সেলিম ও নুরুর অপর তিনটি কারখানাসহ একটি বাড়ির দুইটি কক্ষ এবং মার্কেটের কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন পুরোপুরি নেভাতে আরও কিছু সময় (প্রায় আধঘন্টা) ড্যাম্পিংয়ের কাজ করেন তারা। আগুনে কাঠ ও বোর্ডসহ তৈরি ফার্নিচার এবং বিভিন্ন মালামাল পুড়েছে ও ক্ষয়ক্ষতি হয়েছে।

এলাকাবাসীর ধারণা, কারখানার শ্রমিকদের বিড়ি-সিগারেটের আগুন থেকে এই ঘটনা ঘটে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ