1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

স্বামী-শাশুড়ির নির্যাতনে গৃহবধূর আত্মহত্যা!

  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ২৩০ 0 সংবাদ টি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক // রাজধানীর কামরাঙ্গীরচরের ইব্রাহিম নগর এলাকার একটি বাসা থেকে ঝুমুর (১৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (১১ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করে পুলিশ।

সোমবার (১০ এপ্রিল) দিনগত রাতে ইব্রাহিম নগর বালুর মাঠ বরিশাল গলির একটি টিনশেড বাসা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য সেটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মরদেহের সুরতহাল প্রতিবেদনে কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান উল্লেখ করেন, ওই বাসায় স্বামী ও তার পরিবারের সঙ্গে থাকতেন ঝুমুর। দুই মাস পূর্বে তার বিয়ে হয়। তবে স্বামী ও শাশুড়ি তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন।

এ কারণে রাগ করে গতকাল রাতে রুমের দরজা বন্ধ করে গলায় ওড়না পেচিয়ে ফাঁস দেন তিনি। প্রতিবেশীরা ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে জানালা দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরবর্তীতে তারা থানায় খবর দেন।

ওই বাড়িটিতে রাজমিস্ত্রির কাজ করা মো. সেলিম জানান, গতরাতে ওই বাসার পাশ দিয়ে যাওয়ার সময় অনেক লোকের ভিড় দেখতে পান। তখন বাসায় গিয়ে জানালা দিয়ে দেখেন, গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে ঝুমুর নামে ওই নারী।

বাড়িটির ম্যানেজার মো. সিরাজ জানান, ঝুমুরের স্বামীর নাম সজল। শাশুড়ি শারমিন। স্বামী-স্ত্রী দু’জন স্থানীয় একটি প্লাস্টিক কারখানায় কাজ করেন। গতরাতে ঝুমুরকে বাসায় রেখে স্বামী কাজে যান। এর ৫ মিনিট পরই ঝুমুর দরজা বন্ধ করে এ ঘটনা ঘটান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ