1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উন্নয়ন ও মানবিক সেবায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান ! উন্নয়ন ও মানবিক সেবায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান ! বরিশালে প্রবাসীকে অপহরণ ও মারধর, মুক্তিপণ দাবি, থানায় এজাহার, আটক ১ বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে তারুণ্যের উৎসব উপলক্ষে আন্তঃ টেকনোলজি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন বরিশালে ওয়ালটন প্লাজার কিস্তি গ্রাহক ও এক পরিবারকে বিশেষ আর্থিক সহায়তা প্রদান শিক্ষা ব্যবস্থার গতিশীলতায় কর্মদক্ষতা প্রশিক্ষণ অপরিহার্য- বরিশাল বোর্ড চেয়ারম্যান বরিশালে জমি বিরোধে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ, আহত- ২ শেবাচিমে ভর্তি-থানায় এজাহার ‘We Can Change’ (WCC) হতে পারে ঝালকাঠিতে নতুন সূর্যোদয়- অধ্যাপক ডা. এস. এম. খালিদ মাহমুদ শাকিল রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা প্রচারণার শিকার কৃষকদল নেতা রুবেল হাওলাদার ! বাউফলের কুখ্যাত সন্ত্রাসী হত্যা, ধর্ষণ, চাঁদাবাজীসহ একাধিক মামলার আসামি ‘চোরা মামুন’ ডিবির খাঁচায় বন্দি

১ লাখ টাকা জিততে ৬০ হাজার আবেদন

  • প্রকাশিত : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ২০৮ 0 সংবাদ টি পড়েছেন
বিনোদন প্রতিবেদক // ঈদে মুক্তি পাচ্ছে আব্দুন নূর সজল ও পূজা চেরি অভিনীত সিনেমা ‘জ্বীন’। সিনেমাটি মুক্তির প্রচারণা হিসেবে এর প্রযোজনা প্রতিষ্ঠান ঘোষণা দিয়েছে, ‘জ্বীন’ একা দেখতে পারলেই পুরস্কার হিসেবে পাবে নগদ ১ লাখ টাকা। তবে পুরস্কার জেতার আগে, মানতে হবে কিছু শর্ত। যা ইতিমধ্যেই প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে।

এবার জানা গেল, চ্যালেঞ্জটি গ্রহণ করার জন্য ইতিমধ্যেই জাজের কাছে আবেদন পড়েছে ৬০ হাজার। আর চ্যালেঞ্জ গ্রহণের পুরো প্রক্রিয়াটি সম্পর্কে জানানো হবে আগামীকাল মঙ্গলবার।

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন, ‘আমাদের আইটি টিম এটি নিয়ে কাজ করছে, সব কিছু চূড়ান্ত প্রায়। আগামীকালই হয়তো আমরা চ্যালেঞ্জ গ্রহণের প্রক্রিয়াটি সবাইকে জানাবো।’

তিনি আরও বলেন, ‘একা “জ্বীন” সিনেমা দেখতে পারলে ১ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে- ঘোষণায় এত সাড়া পাবো ভাবিনি। ইতিমধ্যেই এই চ্যালেঞ্জ নিতে ইচ্ছে প্রকাশ করেছে ৬০ হাজার দর্শক। সামনে আরও অনেক আবেদন পড়বে, এটা নিশ্চিত। যারা চ্যালেঞ্জ নিয়ে একা হলে বসে সিনেমাটি দেখবে, আমরা বাইরে থেকে তাকে দেখব। কারণ পুরো হলেই সিসি ক্যামেরা থাকবে। আরও অনেক আয়োজনই থাকছে সিনেমাটি ঘিরে, সবই জানাবো আপনাদের।’

নির্মাতা ও অভিনেতা নাদের চৌধুরী পরিচালিত ভৌতিক সিনেমা ‘জ্বীন’। সাইকো থ্রিলার গল্পের এই সিনেমায় একজন ফ্যাশন ফটোগ্রাফারের চরিত্রে অভিনয় করেছেন সজল। আর মোনালিসা চরিত্রে অভিনয় করেছেন পূজা। সবাই তাকে আদর করে মোনা বলে ডাকে। সজল-পূজা ছাড়াও আরও অভিনয় করেছেন জিয়াউল রোশান, মুন, সুজাতা, বেবি, রফিক, নবী, হিরাসহ অনেকে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ