প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৩, ২০২৬, ১২:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২, ২০২৩, ৪:০২ এ.এম
জায়েদ খানের বহিষ্কারের দাবিতে মিছিল

বিনোদন প্রতিবেদক // ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খানকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও মিছিল করেছে ১১৩ জন শিল্পী। আজ দুপুরে এফডিসিতে তারা এই মিছিল করেন। এ সময় জায়েদ খানকে চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবিও জানানো হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন অভিনেত্রী সাদিয়া।
সাদিয়া বলেন, ‘জায়েদ খান আমাদের ওপর অযথা নিষেধাজ্ঞা জারি করে আমাদের সদস্যপদ বাতিল করে। জায়েদ খান আমাদের ওপর জুলুম করেছে৷ তার কারণে আমার সিনেমার প্রযোজকের হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। তার বহিষ্কারের দাবি করছি।’
এদিকে, দুপুর ২টার দিকে শিল্পী সমিতির মিটিং শুরু হয়েছে। সমিতিতে যখন মিটিং চলছে, তখন বাইরে মিছিল ও মানববন্ধন করেন সমিতির সদস্যরা।
Copyright © 2026 Bangladesh Crime News ।। বাংলাদেশ ক্রাইম নিউজ. All rights reserved.