1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উন্নয়ন ও মানবিক সেবায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান ! উন্নয়ন ও মানবিক সেবায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান ! বরিশালে প্রবাসীকে অপহরণ ও মারধর, মুক্তিপণ দাবি, থানায় এজাহার, আটক ১ বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে তারুণ্যের উৎসব উপলক্ষে আন্তঃ টেকনোলজি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন বরিশালে ওয়ালটন প্লাজার কিস্তি গ্রাহক ও এক পরিবারকে বিশেষ আর্থিক সহায়তা প্রদান শিক্ষা ব্যবস্থার গতিশীলতায় কর্মদক্ষতা প্রশিক্ষণ অপরিহার্য- বরিশাল বোর্ড চেয়ারম্যান বরিশালে জমি বিরোধে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ, আহত- ২ শেবাচিমে ভর্তি-থানায় এজাহার ‘We Can Change’ (WCC) হতে পারে ঝালকাঠিতে নতুন সূর্যোদয়- অধ্যাপক ডা. এস. এম. খালিদ মাহমুদ শাকিল রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা প্রচারণার শিকার কৃষকদল নেতা রুবেল হাওলাদার ! বাউফলের কুখ্যাত সন্ত্রাসী হত্যা, ধর্ষণ, চাঁদাবাজীসহ একাধিক মামলার আসামি ‘চোরা মামুন’ ডিবির খাঁচায় বন্দি

এমডির পরিত্যক্ত গাড়িতে মিলল চালকের বস্তাবন্দী লাশ

  • প্রকাশিত : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ১৮১ 0 সংবাদ টি পড়েছেন
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি // নিখোঁজের দুদিন পর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) গাড়ি থেকে চালক সম্রাট আলীর (২৬) বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ শনিবার সকাল ৮টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সাদীপুর ঘা‌ট এলাকায় পরিত্যক্ত অবস্থায় সাদা রঙের টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়ির ভেতর থেকে সম্রাট আলীর লাশ উদ্ধার করা হয়। এ সময় এমডির ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়।

নিহত সম্রাট পাবনার ঈশ্বরদী উপজেলার বাসিন্দা। তিনি ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আরডিবি নামে একটি যানবাহন সরবরাহকারী প্রতিষ্ঠানের চালক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক ও রা‌শিয়ান নিকিমত কোম্পা‌নির প‌রিচালক ইউরি ফেদারোপের ব্যবহৃত ল্যান্ড ক্রুজার গাড়িটি গত দুদিন ধরে কুষ্টিয়ার সাদিপুর ঘাটের কাছে এক স্থানে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। সকালে গাড়িটি থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা থানায় খবর দেয়।

পরে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ির ভেতর থেকে বস্তাবন্দী অবস্থায় চালক সম্রাটের লাশ উদ্ধার করে। লাশ ও গাড়িটি ঈশ্বরদী থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সম্রাট গত দুদিন ধরে নিখোঁজ ছিলেন বলে জানা গেছে। এ বিষয়ে তার পরিবার গত ২৩ মার্চ পাবনার ঈশ্বরদী থানায় একটি জিডি করেন। তাকে পাবনার ঈশ্বরদী এলাকায় হত্যা করে গাড়িসহ লাশ কুষ্টিয়ার কুমারখালীর সাদিপুর ঘাট এলাকায় রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

জানতে চাইলে কুমারখালী থানার ওসি মোহসীন হোসাইন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ