প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ৩:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২১, ২০২৩, ২:৪৩ এ.এম
নামাজের পরেই ইমামকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক // পাকিস্তানের এক মসজিদের ইমামকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, করাচির গুলিস্তান-ই-জাওহারের ব্লক৯-এ ঘটেছে এ ঘটনা। স্থানীয় পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি এ তথ্য জানিয়েছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, গুলিতে নিহত ব্যক্তির নাম মাওলানা কায়ুম সুফি। তিনি পাকিস্তান ওলেমা এসোসিয়েশনের সদস্য এবং মোহাম্মাদিয়া নুরানি ইসলামিক সেন্টারের ইমাম।
পুলিশ আরও জানিয়েছে, নামাজের পর ইমাম সুফি বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে অজ্ঞাত হামলাকারীকে মোটরসাইকেলে করে এসে তার ওপর গুলি চালায়।
এই হামলার দায় এখন পর্যন্ত কোনো সন্ত্রাসীগোষ্ঠী স্বীকার করেনি। এছাড়া দেশটির পুলিশের পক্ষ থেকেও বিস্তারিত কিছু বলা হয়নি।
Copyright © 2026 Bangladesh Crime News ।। বাংলাদেশ ক্রাইম নিউজ. All rights reserved.