1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উন্নয়ন ও মানবিক সেবায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান ! উন্নয়ন ও মানবিক সেবায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান ! বরিশালে প্রবাসীকে অপহরণ ও মারধর, মুক্তিপণ দাবি, থানায় এজাহার, আটক ১ বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে তারুণ্যের উৎসব উপলক্ষে আন্তঃ টেকনোলজি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন বরিশালে ওয়ালটন প্লাজার কিস্তি গ্রাহক ও এক পরিবারকে বিশেষ আর্থিক সহায়তা প্রদান শিক্ষা ব্যবস্থার গতিশীলতায় কর্মদক্ষতা প্রশিক্ষণ অপরিহার্য- বরিশাল বোর্ড চেয়ারম্যান বরিশালে জমি বিরোধে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ, আহত- ২ শেবাচিমে ভর্তি-থানায় এজাহার ‘We Can Change’ (WCC) হতে পারে ঝালকাঠিতে নতুন সূর্যোদয়- অধ্যাপক ডা. এস. এম. খালিদ মাহমুদ শাকিল রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা প্রচারণার শিকার কৃষকদল নেতা রুবেল হাওলাদার ! বাউফলের কুখ্যাত সন্ত্রাসী হত্যা, ধর্ষণ, চাঁদাবাজীসহ একাধিক মামলার আসামি ‘চোরা মামুন’ ডিবির খাঁচায় বন্দি

দিনে দোকানি, রাতে ছিনতাইকারী!

  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ১৮৮ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // রাজধানীতে চাকু ও রডসহ ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত পাঁচজন হলেন- মো. শাহাদাত আলী স্বপ্ন (২৬), মো. সাকিব (১৮), মো. আল আমিন ওরফে মাহিম ওরফে নিনজা (২০), মো. অন্তু (২৪) এবং মো. স্বাধীন বোকাউল (২২)।

সোমবার রাতে মিরপুর মডেল থানার মিরপুর ১০ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার পাঁচজনই দিনের বেলায় দোকানদারি ও অন্য পেশায় কর্মরত থাকেন। আর রাতের বেলা একসাথে ছিনতাই করেন ব‌লে জা‌নি‌য়েছে পু‌লিশ।

মিরপুর ম‌ডেল থানার ওসি মোহাম্মদ মোহসীন ব‌লেন, গ্রেপ্তার পাঁচজন চিহ্নিত ছিনতাইকারী। তবে তারা দিনে সবাই অন্যান্য পেশায় যুক্ত থাকেন। শাহাদত আলী স্বপ্ন দিনের বেলা জুতার দোকানদারি করেন, আল-আমিন নিনজা নান্নু মার্কেটে প্যান্ট শার্টের দোকানদার, সাকিব ওয়ার্কশপ শ্রমিক,অন্তু ডেকোরেটর দোকানদার এবং স্বাধীন বোকাউল অটোরিকশাচালক।

রাতের বেলা তারা একসাথে হয়ে ছিনতাই করেন। গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে মিরপুর ১০ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪টি চাকু ও একটি লোহার রড উদ্ধার করা হয়। এসব চাকু ও রডের ভয় দেখিয়ে তারা ছিনতাই করেন।

গ্রেপ্তার স্বপ্নের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫টি, সাকিবের বিরুদ্ধে ৩টি, নিনজার বিরুদ্ধে ২টি, অন্তুর বিরুদ্ধে ২টি এবং স্বাধীনের বিরুদ্ধে ১টি মামলা রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ