প্রিন্ট এর তারিখঃ জুন ১৯, ২০২৬, ৯:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৪, ২০২৩, ২:৪৮ এ.এম
মোটরসাইকেলের ধাক্কায় ট্রাফিক সার্জেন্ট নিহত

চট্টগ্রাম প্রতিনিধি // চট্টগ্রামের হালিশহরে প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় মো. মুজাহিদ নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে থানার আউটার রিং রোড ওয়াই জংশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্য চট্টগ্রাম নগর পুলিশের ট্রাফিক সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন। ডিউটি শেষে বাসায় ফেরার পথে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
হালিশহর থানায় কর্মরত সহকারী উপ-পরিদর্শক হারুনুর রশিদ সংবাদমাধ্যমকে বলেন, আউটার রিং রোডে প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। খবর পেয়ে দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিলে সার্জেন্ট মুজাহিদকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Copyright © 2026 Bangladesh Crime News ।। বাংলাদেশ ক্রাইম নিউজ. All rights reserved.