1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উন্নয়ন ও মানবিক সেবায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান ! উন্নয়ন ও মানবিক সেবায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান ! বরিশালে প্রবাসীকে অপহরণ ও মারধর, মুক্তিপণ দাবি, থানায় এজাহার, আটক ১ বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে তারুণ্যের উৎসব উপলক্ষে আন্তঃ টেকনোলজি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন বরিশালে ওয়ালটন প্লাজার কিস্তি গ্রাহক ও এক পরিবারকে বিশেষ আর্থিক সহায়তা প্রদান শিক্ষা ব্যবস্থার গতিশীলতায় কর্মদক্ষতা প্রশিক্ষণ অপরিহার্য- বরিশাল বোর্ড চেয়ারম্যান বরিশালে জমি বিরোধে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ, আহত- ২ শেবাচিমে ভর্তি-থানায় এজাহার ‘We Can Change’ (WCC) হতে পারে ঝালকাঠিতে নতুন সূর্যোদয়- অধ্যাপক ডা. এস. এম. খালিদ মাহমুদ শাকিল রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা প্রচারণার শিকার কৃষকদল নেতা রুবেল হাওলাদার ! বাউফলের কুখ্যাত সন্ত্রাসী হত্যা, ধর্ষণ, চাঁদাবাজীসহ একাধিক মামলার আসামি ‘চোরা মামুন’ ডিবির খাঁচায় বন্দি

তুরস্কে নৌকাডুবির ঘটনায় ৫ অভিবাসীর মৃত্যু

  • প্রকাশিত : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ১৭৬ 0 সংবাদ টি পড়েছেন
আন্তর্জাতিক ডেস্ক // তুরস্কের এজিয়ান উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনায় পাঁচজন মারা গেছেন। এছাড়া এই ঘটনায় আরও ১১ জনকে জীবিত উদ্ধার করেছে তুরস্ক। একই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আরও পাঁচ অভিবাসীকে উদ্ধার করেছে গ্রিস।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার তুরস্কের দক্ষিণ-পশ্চিম উপকূলে অভিবাসীবাহী ওই নৌকাটি ডুবে গেলে প্রাণহানির এই ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার তুরস্কের দক্ষিণ-পশ্চিম উপকূলে একটি ডিঙ্গি নৌকা ডুবে গেলে পাঁচ অভিবাসীর মৃত্যু হয়েছে বলে তুর্কি কোস্টগার্ড জানিয়েছে। এছাড়া এই ঘটনায় সংস্থাটি ১১ জনকে উদ্ধার করেছে। অন্যদিকে গ্রিস বলেছে, নৌকাডুবির এই ঘটনার পর আরও পাঁচজন অভিবাসীকে কাছাকাছি একটি দ্বীপে পাওয়া গেছে।

এছাড়া উদ্ধারকৃতদের বরাত দিয়ে নৌকায় মোট ৩১ জন ছিলেন বলে গ্রিক কোস্টগার্ড জানিয়েছে। তুর্কি ও গ্রিক উভয় দেশের উপকূলরক্ষীরা জানিয়েছে, নৌকাডুবির এই ঘটনার পর অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে শনিবার ভূমধ্যসাগরে আরও পশ্চিমে ইতালির দক্ষিণ প্রান্তে অভিযান চালিয়ে ১৩০০ জনেরও বেশি অভিবাসীকে উদ্ধার করা হয়েছে বলে ইতালীয় উপকূলরক্ষী জানিয়েছে।

এর আগে ইতালির এই একই অঞ্চলে জাহাজডুবির ঘটনায় অন্তত ৭৩ জন অভিবাসীর প্রাণহানি হয়েছিল এবং সেই ঘটনার প্রায় দুই সপ্তাহ পর সেখানে আবারও অভিবাসী উদ্ধারের খবর সামনে এলো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ