1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

এবার শুটিংয়ে আহত দেব

  • প্রকাশিত : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ২৫৫ 0 সংবাদ টি পড়েছেন
বিনোদন ডেস্ক // ভারতের উড়িশ্যার বারিপোদায় দেবের নতুন ছবি ‘বাঘাযতীন’-এর শুটিং চলছে। এক সপ্তাহ ধরে সেখানেই রয়েছে গোটা টিম। অরুণ রায় পরিচালিত ছবি ‘বাঘাযতীন’-এ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে তাকে। ছবির অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়েই ঘটে এ দুর্ঘটনা।

বুধবার দোলের শুভেচ্ছা জানাতে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন তিনি। ছবিতে গোটা টিমের মাঝে মধ্যমণি হয়ে দাঁড়িয়ে তিনি। মুখে একগাল হাসি। কিন্তু তার বাঁ দিকের চোখে সাদা তুলো দিয়ে ব্যান্ডেজ জড়ানো।

সেই ছবি দেখেই চিন্তিত হয়ে পড়েন তার ফ্যানরা। তবে নিজের এই চোট নিয়ে কিছুই জানাননি দেব। উল্টে সারা গায়ে রঙ মেখে প্রকাশ্যে ধরা দেয় গোটা টিম। শহর থেকে দূরে থাকলেও তাদের রঙ খেলায় যে কোনও কমতি হয়নি তা ছবিই বলে দেয়। শুটিংয়ের সেটে কোনও চোট পেয়েছেন, না কি অন্য কোনও ভাবে আঘাত পেয়েছেন, তা খোলসা করেননি অভিনেতা।

সম্প্রতি হায়দরাবাদে ‘প্রজেক্ট কে’র শুটিং করতে গিয়ে চোট লাগে অমিতাভ বচ্চনের। তড়িঘড়ি মুম্বাইয়ের হাসপাতালে ভর্তি করা হয় তাকে। স্টান্টম্যান থাকা সত্ত্বেও নিজেই সব দৃশ্যের স্যুট করতে ভালবাসেন অমিতাভ। এবং তাতেই ঘটে বিপত্তি। দেবের ক্ষেত্রে তেমনই কিছু হয়েছে কি না, এখনও জানা যায়নি।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ