1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
সোমবার, ১৮ মে ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

বাংলাদেশের শিক্ষকদের বৃত্তি দেবে মালয়েশিয়া

  • প্রকাশিত : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ২১৮ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে ১০টি বৃত্তি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে জিয়ামেন ইউনিভার্সিটি মালয়েশিয়া।

 

সম্প্রতি ইউজিসির সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দের সঙ্গে বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট অধ্যাপক ওয়াং রুইফাংয়ের বৈঠকে বিষয়টি জানানো হয়েছে। ওয়াং রুইফাংয়ের নেতৃত্বে ইউনিভার্সিটির চার সদস্যের প্রতিনিধি দল ইউজিসিতে অনুষ্ঠিত সভায় অংশ নেয়।

রুইফাং বলেন, ২০১৯ সালে ইউজিসি ও জিয়ামেন ইউনিভার্সিটি মালয়েশিয়া এর মধ্যে সম্পাদিত সমঝোতা স্মারকের আওতায় এই বৃত্তি দেওয়া হচ্ছে। এই স্মারকের আওতায় দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মেরিটাইম, মেরিন টেকনোলজি, ডিপ লার্নিং, এআই, সাইবার সিকিউরিটি ও মেকাট্রনিক্স বিষয়ে বৃত্তি প্রদান করা হবে।

বাংলাদেশি শিক্ষকদের মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে বৃত্তি প্রদানের প্রক্রিয়া শিগগিরই চূড়ান্ত করা হবে।

উল্লেখ্য, জিয়ামেন ইউনিভার্সিটি মালয়েশিয়া একটি বিখ্যাত চীনা বিশ্ববিদ্যালয় দ্বারা প্রতিষ্ঠিত প্রথম বিদেশি ক্যাম্পাস এবং মালয়েশিয়ার প্রথম চীনা বিশ্ববিদ্যালয় শাখা ক্যাম্পাস।

সভায় ছিলেন ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান, গবেষণা সহায়তা ও প্রকাশনা পরিচালক ড. ফখরুল ইসলাম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ