1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

বকেয়া বেতনের দাবিতে রেশম শ্রমিকদের বিক্ষোভ

  • প্রকাশিত : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৩৬ 0 সংবাদ টি পড়েছেন
রাজশাহী প্রতিনিধি // রাজশাহী রেশম কারখানার শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছেন। বুধবার দুপুর ১২টার দিকে রেশম কারখানা শোরুমের প্রধান ফটকের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

শ্রমিকরা জানান, গত বছরের সেপ্টেম্বর থেকে বেতন বন্ধ রয়েছে। এই কারখানায় কর্মরত রয়েছেন ৪৮ জন শ্রমিক। এই শ্রমিকদের দৈনিক মজুরি হিসেবে ৩০০ টাকা বেতন দেয়া হয় যা বর্তমান বাজার হিসেবে খুবই কম। তারপরও বেতন ঠিকমতো দেয়া হয় না। এতে করে বাড়িভাড়া, ছেলেমেয়েদের স্কুলের বেতন, ভর্তিসহ নানা সমস্যায় জর্জরিত তারা। এ নিয়ে বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েও কোনো লাভ হয়নি।

কারখানার শ্রমিক সানোয়ার হোসেন ও খাইরুল ইসলাম বলেন, কর্তৃপক্ষকে বারবার বলেও কাজ হচ্ছে না। তারা শুধু আশ্বাস দিচ্ছেন; কিন্তু বেতন দিচ্ছেন না। কর্তৃপক্ষকে বললে তারা বলে চাকরি ছেড়ে চলে যেতে। এমন অবস্থায় আমরা মানবেতর জীবনযাপন করছি।

এর আগে গত ২২ জানুয়ারি সাত মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করে রাজশাহী রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ১১৯ জন দৈনিক মজুরিভিত্তিক শ্রমিক। প্রতিদিন তারা জনপ্রতি ৫০০ থেকে ৫৫০ টাকা বেতন পান। কিন্তু গত সাত মাস ধরে তাদের বেতন বন্ধ।

এ বিষয়ে আঞ্চলিক রেশন সম্প্রসারণ কার্যালয়ের উপপরিচালক কাজী মাসুদ রেজা বলেন, বেতনের বিষয়টি নিয়ে আমরাও চেষ্টা করছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ