1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

ভূমিকম্পে কেঁপে উঠলো সিকিম, আতঙ্কে পর্যটকরা

  • প্রকাশিত : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২১৮ 0 সংবাদ টি পড়েছেন
আন্তর্জাতিক ডেস্ক // ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যে সিকিমে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ১৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয় সিকিমে। যদিও এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর জানা যায়নি, তবে বেশ কয়েকটি ভবনে ফাটল ধরেছে।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, সিকিমে ভূমিকম্পের উৎস ছিল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে। ইউকসাম শহরের ৭০ কিলোমিটার উত্তর পশ্চিমে মাটির গভীরে ভূমিকম্প হয়। যার ফলে কেঁপে ওঠে বিস্তীর্ণ এলাকা।

ইউকসাম শহর সিকিমের রাজধানী গ্যাংটক থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে। পাহাড়ি এই শহরে বেড়াতে যান পর্যটকেরা। সোমবার ভোরবেলা শহরে কম্পন অনুভূত হয়। তবে কম্পনের মাত্রা বেশি না হওয়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ নেই বলেই মনে করা হচ্ছে।

এর আগে, রোববার বিকেলে মৃদু কম্পন হয়েছিল আসামে। আসামের নগাঁও এলাকায় বিকেল ৪টা ১৮ মিনিটের দিকে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪।

সূত্র: পিপা নিউজ

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ