1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

স্টেশ‌নে শিশু কন‌্যা‌কে রে‌খে ছেড়ে দিল ট্রেন, ৯৯৯-এ কলে উদ্ধার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮৭ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতি‌বেদক // পঞ্চগড় থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেসে বুধবার নাটোর যাচ্ছিল একটি পরিবার। পথে নওগাঁর আত্রাইয়ের আহসানগঞ্জ স্টেশনে তারা নেমে পড়ে নাটোর স্টেশন মনে করে। ভুল বুঝতে পেরে তারা আবার ট্রেনে উঠে পড়েন।

কিন্তু তাদের আট বছর বয়সী মেয়ে শিশুটি ওঠার আগেই ট্রেন চলতে শুরু করে। কিংকর্তব্যবিমূঢ় পরিবারটি বুঝতে পারছিল না কি করবে। পরিবারটির এমন অসহায় অবস্থা দেখে একজন তরুণী সহযাত্রী ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ ফোন করেন।

তরুণী জানান, পরিবারটি নিম্নবিত্ত এবং অসহায়, আহসানগঞ্জ স্টেশনে ফেলে আসা শিশুটিকে উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য তিনি ৯৯৯ এর কাছে অনুরোধ জানান।

৯৯৯-এর মি‌ডিয়া কর্মকর্তা প‌রিদর্শক আ‌নোয়ার সাত্তার ব‌লেন, ৯৯৯ তাৎক্ষণিক নওগাঁর আত্রাই থানায় বিষয়টি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য জানায়। সংবাদ পেয়ে আত্রাই থানা পুলিশের একটি দল অবিলম্বে ঘটনাস্থলে যায় এবং সুরাইয়া খাতুন (৮) না‌মের ওই শিশু কন‌্যা‌কে উদ্ধার করে থানায় নিয়ে যায়। প‌রে শিশুটির অভিভাবকদের সাথে যোগাযোগ করা হয়। এরপর নাটোর থেকে শিশুটির একজন অভিভাবক আহমেদ বখতিয়ার আত্রাই থানায় গেলে তার জিম্মায় শিশুটিকে বুঝিয়ে দেয়া হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ