1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

সরকারি খাদ্য গুদামে গমের বদলে বালির বস্তা

  • প্রকাশিত : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৪৩ 0 সংবাদ টি পড়েছেন
চুয়াডাঙ্গা প্রতিনিধি // চুয়াডাঙ্গায় সদর উপজেলা খাদ্য গুদামের পরিবহন ঠিকাদারের গাড়িতে গম খালাসের সময় গমের বদলে ২৮টি বালি ভর্তি বস্তা ও ৬টি বড় ধরনের পাথর পাওয়া গেছে।

এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার দায়ে ট্রাকের চালকসহ ১৪ জনকে আটক করে রেখেছে কর্তৃপক্ষ।

চুয়াডাঙ্গা জেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কে.এম.শহিদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল রোববার সকালে খুলনা ৪ নম্বর ঘাট থেকে খাদ্য পরিবহন ঠিকাদারী প্রতিষ্ঠান সরকার এন্টারপ্রাইজ, জোনাকী পরিবহন ও সানরাইজ জুট ট্রেডার্সের ৬টি ট্রাকে সাড়ে ১৬ মেট্রিক টন করে প্রায় ১০০ মেট্রিক টন গমের চালান আসে। খালাসের সময় ট্রাকগুলো থেকে গমের বস্তার পরিবর্তে ২৮ বস্তা বালি ও ৬ টি বড় ধরনের পাথর পাওয়া যায়।

চুয়াডাঙ্গা জেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কে.এম.শহিদুল হক বলেন, এদিন ভোর রাতে ৬টি ট্রাক আমদানী করা গম নিয়ে খুলনার রূপসা ৪ নম্বর ঘাট থেকে চুয়াডাঙ্গা সদর উপজেলা খাদ্য গুদামে আসে। সকাল ৯টায় ট্রাক থেকে গম খালাস করার সময় গমের সাথে বের হতে থাকে বালির বস্তা ও পাথর।

চুয়াডাঙ্গায় সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, গত ১ ফেব্রুয়ারি বিদেশ থেকে আমদানি করা গমের চালান চুয়াডাঙ্গা খাদ্য গুদামে আসতে শুরু করে।

এ ঘটনার পর চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের নির্দেশে আলমডাঙ্গা উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হামিদকে প্রধান করে সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম ও কারিগরি খাদ্য পরিদর্শক নাসরিন বানুকে নিয়ে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

এই কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিলেই এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কে.এম.শহিদুল হক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ