1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
রবিবার, ১০ মে ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।

রাজস্ব সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  • প্রকাশিত : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২৪ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // দুইদিন ব্যাপী রাজস্ব সম্মেলন-২০২৩ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের নবনির্মিত ভবন উদ্বোধন করেন সরকারপ্রধান।

রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৫৮ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজস্ব সম্মেলনের উদ্বোধন করেন তিনি।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে রাজস্ব সম্মেলন, একই সঙ্গে রাজস্ব ভবন উদ্বোধনের অনুষ্ঠানের সবাইকে শুভেচ্ছা জানাই। বর্তমানে রাজস্ব বোর্ড দেশের রাজস্বের ৮৬ শতাংশের বেশি আহরণ করছে। আমরা বাংলাদেশকে একটি স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই, আমাদের অর্থনীতি হবে স্মার্ট ইকোনমি। স্মার্ট ইকোনমি গঠনের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করাই আমাদের লক্ষ্য। ২০৪১ সালের মধ্যে এটা আমরা অর্জন করতে চাই।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত রাজস্ব সম্মেলন দুই দিনব্যাপী (৫-৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। রাজস্ব দিতে জনসচেতনতা বৃদ্ধি ও রাজস্ববান্ধব মানসিকতা বিকাশের উদ্দেশে প্রথমবারের মতো এ সম্মেলন করা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ