1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. admin@zzna.ru : admin@zzna.ru :
  3. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
  4. wordpUser10@org.com : supe1User10 :
  5. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:১১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
উন্নয়ন ও মানবিক সেবায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান ! উন্নয়ন ও মানবিক সেবায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান ! বরিশালে প্রবাসীকে অপহরণ ও মারধর, মুক্তিপণ দাবি, থানায় এজাহার, আটক ১ বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে তারুণ্যের উৎসব উপলক্ষে আন্তঃ টেকনোলজি টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন বরিশালে ওয়ালটন প্লাজার কিস্তি গ্রাহক ও এক পরিবারকে বিশেষ আর্থিক সহায়তা প্রদান শিক্ষা ব্যবস্থার গতিশীলতায় কর্মদক্ষতা প্রশিক্ষণ অপরিহার্য- বরিশাল বোর্ড চেয়ারম্যান বরিশালে জমি বিরোধে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ, আহত- ২ শেবাচিমে ভর্তি-থানায় এজাহার ‘We Can Change’ (WCC) হতে পারে ঝালকাঠিতে নতুন সূর্যোদয়- অধ্যাপক ডা. এস. এম. খালিদ মাহমুদ শাকিল রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা প্রচারণার শিকার কৃষকদল নেতা রুবেল হাওলাদার ! বাউফলের কুখ্যাত সন্ত্রাসী হত্যা, ধর্ষণ, চাঁদাবাজীসহ একাধিক মামলার আসামি ‘চোরা মামুন’ ডিবির খাঁচায় বন্দি

কর্মী সংকটে জার্মানির কারাগার

  • প্রকাশিত : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭২ 0 সংবাদ টি পড়েছেন
আন্তজাতিক ডেস্ক // কর্মী সংকটে ভুগছে জার্মানির কারাগারগুলো৷ দেশটির বিভিন্ন কারাগারে এই মুহূর্তে দুই হাজার কর্মীর ঘাটতি রয়েছে৷ জার্মানির বিভিন্ন শ্রমখাতে কর্মী সংকটের কথা দীর্ঘদিন ধরেই বলা হচ্ছে৷ এরই পরিপ্রেক্ষিতে বিদেশি কর্মীদের জার্মানির শ্রমবাজারে যুক্ত করার প্রক্রিয়া সহজ করার বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার৷ সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

জার্মানির ফেডারেশন অব প্রিজন সার্ভিস এমপ্লয়িজ জানায়, দেশজুড়ে বিভিন্ন কারাগারে মোট দুই হাজার পদ খালি রয়েছে৷ তবে ট্রেড ইউনিয়নের প্রধান রেনে ম্যুলারের মতে, খালি পদের সংখ্যা মূলত আরও বেশি৷ তিনি বলেন, সম্পূর্ণ কারাগার ব্যবস্থাপনাকে বিবেচনায় নিয়ে কর্মী সংকট হিসাব করলে এই সংখ্যা দ্বিগুণ হবে৷ কিন্তু খালি এই পদগুলোর বিপরীতে আমরা কোনো আবেদন পাচ্ছি না।

জার্মানির ফেডারেল স্ট্যাটেস্টিকস অফিসের তথ্য অনুযায়ী, গত বছরের জুন মাস পর্যন্ত জার্মানির বিভিন্ন কারাগারে মোট বন্দির সংখ্যা ছিলো ৫৬ হাজার৷ রেনে ম্যুলারের মতে, দেশের কারাগারগুলোতে মোট স্টাফ সংখ্যা ৩৮ হাজার৷

কর্মী ঘাটতির ফলে কারাগারগুলোতে কার্যক্রম ব্যহত হচ্ছে জানিয়ে ট্রেড ইউনিয়নের প্রধান বলেন, কারাগারে থাকা ব্যক্তিদের সংশোধনের বিষয়টি এখন শুধু কাগজপত্রেই রয়েছে। এই কাজটি কারারক্ষীদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব৷ কিন্তু একজন কর্মীকে যদি ৭০ জনের দায়িত্ব নিতে হয় তাহলে আর কী বলার থাকে৷

এদিকে সংশোধনাগরগুলোতে মানসিক রোগীর সংখ্যা বাড়ছে৷ ম্যুলার বলেন, মানসিক রোগীদের জন্য আর জায়গা নেই৷ তাছাড়া জার্মানির কারাগারে জঙ্গি গোষ্ঠী আইএসের সাবেক সমর্থকরাও রয়েছে৷ উগ্রপন্থি ও বিপজ্জনক বন্দিদের জন্য কেন্দ্রীয়ভাবে আটককেন্দ্র তৈরির পরামর্শ দেন ম্যুলার৷ ৷

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ