1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

বিশ্বে খাদ্যপণ্যের দাম ১৮ শতাংশ কমেছে

  • প্রকাশিত : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৮১ 0 সংবাদ টি পড়েছেন

আন্তর্জাতিক ডেস্ক // ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর গত বছরের মার্চে খাদ্যপণ্যের দাম যেভাবে আকাশ ছুঁয়েছিল সে তুলনায় গত মাসে তা ১৮ শতাংশ কমেছে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)।

এফএওর প্রকাশিত সূচকে দেখা যায়, গত এপ্রিল থেকে টানা ১০ মাস বিশ্বে খাদ্যপণ্যের দাম কমছে।

সর্বশেষ জানুয়ারিতেও খাদ্যশস্যের দাম কিছুটা কমেছে। গত মাসে খাদ্যপণ্যের বৈশ্বিক গড় দামের সূচক ছিল ১৩১ দশমিক ২ পয়েন্ট, যা ডিসেম্বরে ছিল ১৩২ দশমিক ২

ভোজ্যতেল, দুগ্ধজাত পণ্য, চিনির দাম কমায় এই সূচক নিম্নগামী। তবে খাদ্যশস্য ও মাংসের দাম প্রায় আগের মতোই আছে।

বিশ্ব খাদ্য সংস্থার মতে, আন্তর্জাতিক বাজারে গমের দাম কমেছে ২ দশমিক ৫ শতাংশ। অস্ট্রেলিয়া ও রাশিয়ায় উৎপাদন প্রত্যাশার চেয়ে বেশি হওয়ায় দাম কমেছে গমের।

যদিও চালের দাম বেড়েছে ৬ দশমিক ২ শতাংশ। বিশেষ করে এশিয়ার রপ্তানিকারক কয়েকটি দেশে চালের চাহিদা বেড়ে যাওয়ায় দামের এই উল্লম্ফন।

গত জানুয়ারিতে ভোজ্যতেলের দাম কমেছে দুই দশমিক ৯ শতাংশ, দুগ্ধজাত পণ্য এক দশমিক ৪, চিনি এক দশমিক এক এবং মাংসের দাম কমেছে প্রায় শূন্য দশমিক এক শতাংশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ