প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৬, ১:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩১, ২০২৩, ৩:২৫ এ.এম
৩৩ দিনে মেট্রোরেলের আয় আড়াই কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক // দেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ চালিয়ে এখন পর্যন্ত মোট ২ কোটি ৪৬ লাখ টাকা আয় করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আর যাত্রী পরিবহন করেছে ৩ লাখ ৩৫ হাজার।
মঙ্গলবার রাজধানীর ইস্কাটনে ডিএমটিসিএলের সভাকক্ষে সাংবাদিকদের এসব কথা জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক।
তিনি বলেন, গত ২৯ ডিসেম্বর থেকে সোমবার পর্যন্ত মোট ৩ লাখ ৩৫ হাজার যাত্রী পরিবহন করা হয়েছে। এতে মেট্রোরেল কর্তৃপক্ষ মোট আয় করেছে ২ কোটি ৪৬ লাখ টাকা।
বর্তমানে রাজধানীর আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত সীমিত পরিসরে চলছে মেট্রোরেল। এই দ্রুতগামী সরকারি পরিবহনের সাপ্তাহিক ছুটি মঙ্গলবার।
Copyright © 2026 Bangladesh Crime News ।। বাংলাদেশ ক্রাইম নিউজ. All rights reserved.