1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
বর্ষায় অসহায়ের পাশে মানবিক সাজ্জাদ পারভেজ রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত

দাওয়াত থেকে ফিরে অসুস্থ, ২ আওয়ামী লীগ নেতার মৃত্যু

  • প্রকাশিত : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ২৫৯ 0 সংবাদ টি পড়েছেন
নিজস্ব প্রতিবেদক // কিশোরগঞ্জের কুলিয়ারচরে গত শনিবার একটি দাওয়াতে অংশ নেওয়ার পর অসুস্থ হয়ে পড়েছিলেন উপজেলা আওয়ামী লীগের ৩ নেতা। এরই মধ্যে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আজ সকালে জেলার জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে একজন এবং ঢাকায় নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।

মারা যাওয়া দুজন হলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. গিয়াস উদ্দিন ও জহির রায়হান। ওই দাওয়াতে তাদের সঙ্গে থাকা কুলিয়ারচর পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমানও অসুস্থ হন। বর্তমানে ঢাকার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন তিনি।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুছা আজ সোমবার গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।

জানা গেছে, গত শনিবার রাতে উপজেলা আওয়ামী লীগের ওই তিন নেতা তাদের ঘনিষ্ঠ এক ব্যক্তির বাড়িতে অনুষ্ঠানে গিয়েছিলেন। রাতে ফেরার পর তিনজনই অসুস্থ হয়ে পড়েন। পরদিন রোববার সকালে হাবিবুর রহমানকে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

এদিকে অবস্থার অবনতি হলে আজ সোমবার ভোরে গিয়াস ও জহিরকে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে মৃত্যু হয় গিয়াসের। এর মধ্যে জহিরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। আজ সকালে ঢাকায় নেওয়ার পথে তিনিও মারা যান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ