প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৬, ১০:০১ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৩, ৩:০৪ এ.এম
হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক // সদ্য কারামুক্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকদের পরামর্শে আজ রোববার সকাল সাড়ে ১০টায় হাসপাতালে ভর্তি হন তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বাস্থ্য পরীক্ষার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর আগে গত ৮ ডিসেম্বর গভীর রাতে উত্তরার বাসা থেকে গ্রেপ্তার করা হয় বিএনপি মহাসচিবকে। আদালতের আদেশে ৩২ দিন পর জামিনে মুক্ত হন মির্জা ফখরুল।
Copyright © 2026 Bangladesh Crime News ।। বাংলাদেশ ক্রাইম নিউজ. All rights reserved.