প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৬, ৭:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৪, ২০২৩, ৪:১৭ এ.এম
বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

বগুড়া প্রতিনিধি // বগুড়ার শহরদীঘি এলাকায় রেললাইনের ওপর বসে মোবাইল ব্যবহারের সময় অজ্ঞাত (৩০) এক যুবক ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টায় এ দুঘটনা ঘটে। নিহতের পরিচয় জানতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে। বুধবার দুপুরে বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শন আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এই পুলিশ কর্মকর্তা জানায়, সকালে লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেনে ওই যুবক কাটা পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে ভাঙা ট্যাব মোবাইল, মানিব্যাগ, হেডফোন পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত যুবক হেডফোন কানে লাগিয়ে রেললাইনের ওপর বসে ছিলেন। ট্রেন আসার বিষয়টি বুঝতে না পাড়ায় কাটা পড়ে। নিহতের লাশ বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে রয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।
Copyright © 2026 Bangladesh Crime News ।। বাংলাদেশ ক্রাইম নিউজ. All rights reserved.