1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. sarderamun830@gmail.com : Sarder Alamin : Alamin Sarder
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
নোটিশ :
বিভিন্ন জেলা,উপজেলা-থানা,পৈারসভা,কলেজ ও ইউনিয়ন পর্যায় সংবাদকর্মী আবশ্যক ।
সংবাদ শিরনাম :
রায়াপুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি পদে প্রভাব বিস্তারের অভিযোগ জুলাই আন্দোলনের মামলায় আসামি গণপূর্তের প্রকৌশলী ফয়সাল, ঘিরে দুর্নীতির অভিযোগ খাদ্য গুদামে অনিয়মের অভিযোগে আলোচনায় শেখর বরিশালে ডা. আমিনুলের বিরুদ্ধে সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ বাবার রেখে যাওয়া শেষ সম্বলের ওপর চিহ্নিত ভূমিদস্যু আলী আজগরের থাবা প্রকাশিত সংবাদের প্রতিবাদ নলছিটিতে শ্রমিকদলের অবৈধ কমিটি প্রকাশের অভিযোগ শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মানিত পরিচালক ইমন বাকেরগঞ্জের মধ্য নলুয়ায় ঈছালে ছওয়াব মাহফিল, দোয়া-মোনাজাতে সমাপ্ত দিরাইয়ে দুই গ্রামে ‍সংঘর্ষে দুইজন নিহত, আহত ৪০

সখীপুরে ট্রাকচাপায় মামা-ভাগ্নে নিহত

  • প্রকাশিত : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ২১৮ 0 সংবাদ টি পড়েছেন
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি // টাঙ্গাইলের সখীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মামা ও ভাগ্নে নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৯টার দিকে সখীপুর-বাটাজোড় সড়কের পাথারপুর পুরাতন বাজার জনতা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ আটক করা হয়েছে।

নিহত মামা মাসুদ রানা (২৮) বাটাজোড় ও বাগবেড় বাজারের পার্টসের ব্যবসায়ী এবং উপজেলার বাগবেড় গ্রামের ওহাব আলীর ছেলে এবং ভাগ্নে শাকিল আহমেদ (২০) একই গ্রামের আবদুস সালামের ছেলে।

স্থানীয় গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ার হোসেন জানান, সকাল পৌনে ৯টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে ব্যবসায়ের কাজে ভালুকার বাটাজোড় এলাকায় যাচ্ছিলেন মামা ও ভাগ্নে। পথে সখীপুর-বাটাজোড় সড়কের পাথার পুরাতন বাজারে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, লাশ উদ্ধারসহ ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ